• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline
১৫০ হাজির লাগেজ কেটে চুরির দাবি সত্য নয়: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হরমুজে ৩ মাস আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় নাবিকদের বন্দী জীবন গৌরী স্প্র্যাটকেই বিয়ে করবেন আমির খান রাণীনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সোনার কলস পেয়ে অপু: অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি আদাবরে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ, চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ঢাকাসহ ৪৫ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে কাহিল মানুষ রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

‘তোর মায়ায়’ নাটকে দর্শকের প্রশংসায় ভাসছেন জোভান-তটিনি জুটি

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: ঈদে মুক্তি পাওয়া রুবেল হাসান পরিচালিত ‘তোর মায়ায়’ নাটকে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। দুই পরিবারের সম্পর্কের টানাপোড়েন এবং প্রেমিকযুগল আহান ও আদিয়ার মানসিক চাপ, ভুল বোঝাবুঝি এবং তাদের ভয়ংকর এক সিদ্ধান্তের করুণ পরিণতি নিয়ে এগিয়েছে নাটকের গল্প। গত রবিবার ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার পর থেকেই দর্শকের প্রশংসায় ভাসছেন এই জুটি।
নাটকটি দেখে দর্শকরা জোভান ও তটিনীর অভিনয়ের দারুণ প্রশংসা করছেন। অনেকেই বলছেন, ভালো করছেন জোভান-তটিনি এবং তাদের জুটি ও অভিনয় সত্যিই সুন্দর। ইউটিউবের মন্তব্যের ঘরে দর্শকরা নিজেদের আবেগ প্রকাশ করে জানিয়েছেন, নাটকের শেষটা দেখে তারা চোখের পানি ধরে রাখতে পারেননি এবং সত্যিই গল্পটা অসাধারণ ছিল।
একজন দর্শক দীর্ঘ মন্তব্য করে লিখেছেন, মনে হচ্ছে এতদিন ধরে জমে থাকা কৌতূহল আর না বলা অনুভূতিগুলো ধীরে ধীরে গন্তব্য খুঁজে পেতে চলেছে এবং এই নাটকটি তার কাছে দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এক টুকরো আনন্দের মতো। আরেক দর্শক আবেগতাড়িত হয়ে জানান, নাটকের শেষে এমন পরিণতি দেখে তিনি কান্না আটকাতে পারেননি এবং তার মতে তটিনী ও জোভান এই নাটকের সেরা জুটি।
এদিকে ঈদের পরদিন মুক্তি পেয়েছিল এই জুটির আরেকটি আলোচিত কাজ ‘তোমাদের গল্প ২’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকটির প্রথম কিস্তি গত বছর ঈদে মুক্তি পেয়ে ৫ কোটি ভিউ ছাড়িয়েছিল। এবার এর দ্বিতীয় কিস্তি আগেরটির রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে।
সিনেমাওয়ালা প্রযোজিত তারকাবহুল এই নাটকে জোভান-তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, দিলারা জামানসহ আরও অনেকে। এবার ঈদ বিশেষ মুক্তি পাওয়া ভিন্নধর্মী গল্পের এই দুটি নাটকে জোভান-তটিনী জুটির এমন সাবলীল অভিনয় দেখে দর্শক একবাক্যে স্বীকার করছেন, অভিনয়ে নিজেদের দারুণভাবে প্রমাণ করছেন তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category