এম আর মানিক, দূর্গাপুর : রাজশাহী দূর্গাপুরে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৭ সেপ্টেম্বর ) বিকাল ৫ ঘটিকায় দুর্গাপুর উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি দুর্গাপুর, রাজশাহীর আয়োজনে দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় দূর্গাপুর, রাজশাহী মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ শ্রী পঞ্চনন্দ সরকার ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(অঃদাঃ)লায়লা আক্তার জাহান ,
আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলার সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, ক্রীড়া শিক্ষকগণ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই শরীর চর্চা হিসেবে প্রতিটি ছাত্রছাত্রীর খেলাধুলা করা একান্ত প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা কে সমান গুরুত্ব দিতে হবে। একজন ভালো খেলোয়াড়ের মাধ্যমেই ক্রীড়া হবে পেশা এবং পরিবার পাবে ভরসা। তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের দৃষ্টি আকর্ষণীয় করে বলেন নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি হয়েছে আগামী তিন দিনের মধ্যে প্রত্যেক প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে একটি ছাত্র-ছাত্রী যেন রেজিস্ট্রেশনে বাদ না পড়ে এই বিষয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ক্রিড়া শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান,এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার একটি কবিতা আবৃতি উপস্থাপন করেন। এবং একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি সাপেক্ষে ঘোষণা দেন, নতুন কুড়ি স্পোর্টস এ দুর্গাপুর উপজেলায় যে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন করতে পারবে দুর্গাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই দুইটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করার ঘোষণা দেন।