• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশে সারের সংকট নেই জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নিয়ম কানুন ও শর্ত মেনেই সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তারপরও কোন অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টমেটো ও আম এবং আঙ্গুর বাগান পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, উপজেলা প্রশাসনের সুপারিশের পর জেলা কমিটি তা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানোর পর নিয়ম-কানুন ও শর্ত মেনেই চূড়ান্ত সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এরপরও ডিলার নিয়োগের ব্যাপারে কোন অভিযোগ পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারের কোন সংকট নেই দাবি করে মন্ত্রী বলেন, এই সরকার আসার পর দেশে সারের কোন সংকট নেই। বরং এই জেলার জন্য অতিরিক্ত ৩ হাজার মে.টন সার মজুদ রয়েছে। বাগান পরিদর্শনকালে মন্ত্রী কৃষক ও কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীসহ কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category