প্রভাত স্পোর্টস: দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টির সূচি প্রকাশ্যে। আগামী ১৫ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচ বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে খেলবে অ্যাকমি ও ফরচুন। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ৩১ ডিসেম্বর। ২০২৭ সালের ১ জানুয়ারি থাকছে রিজার্ভ ডে। বরিশালের পাশাপাশি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ভেন্যু হিসেবে থাকছে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ২৭ ডিসেম্বর থেকে শুরু প্লে-অফ। ফাইনালসহ এই পর্বের সবগুলো ম্যাচ বরিশালে। টুর্নামেন্টের ৬ দল– অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক এবং ব্লু স্টার।
একনজরে ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি: ১৫ ডিসেম্বর – অ্যাকমি বনাম ফরচুন, দুপুর ২:৪৫, বরিশাল। ১৬ ডিসেম্বর – ওয়ালটন বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর। ১৭ ডিসেম্বর – ওয়ালটন বনাম ব্লু স্টার, সকাল ১১টা, মিরপুর। ১৯ ডিসেম্বর – সেভেন রিংস সিমেন্ট বনাম ব্লু স্টার, দুপুর ২:৪৫, বরিশাল। ২০ ডিসেম্বর – অ্যাকমি বনাম ওয়ালটন, দুপুর ২:৪৫, মিরপুর। ২১ ডিসেম্বর – ফরচুন বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর। ২২ ডিসেম্বর – অ্যাকমি বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর। ২৪ ডিসেম্বর – সিটিজেনস ব্যাংক বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর। ২৫ ডিসেম্বর – সিটিজেনস ব্যাংক বনাম ওয়ালটন, সকাল ১১টা, মিরপুর।
প্লে-অফ পর্ব: ২৭ ডিসেম্বর। এলিমিনেটর : তৃতীয় বনাম চতুর্থ দল, সকাল ১১টা, বরিশাল। প্রথম কোয়ালিফায়ার : প্রথম বনাম দ্বিতীয় দল, বিকেল ৩:৩০, বরিশাল।
২৯ ডিসেম্বর – দ্বিতীয় কোয়ালিফায়ার : প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল, দুপুর ২:৪৫, বরিশাল। ৩১ ডিসেম্বর – ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল, দুপুর ২:৪৫, বরিশাল। ফাইনালের রিজার্ভ ডে : ১ জানুয়ারি ২০২৭।