• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের সুনামগঞ্জে বৃষ্টিপাত কমে যাওয়ায় কমছে নদ-নদীর পানি

দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে- হাসনাত আব্দুলাহ

Reporter Name / ১২৯ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে।
সোমবার(২০ জুলাই )বিকেলে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে এনসিপির পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবদুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের সময় আমরা রাজপথে ‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’ এই স্লোগান দিয়েছিলাম। সেই বিকল্প রাজনৈতিক ধারাকে প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে। তিনি আরও বলেন,
মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক লুটেরা ও ভোটচোরদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান থেকে কথা বলে যাচ্ছি। দেশের সম্পদ লুটপাট ও দুর্নীতির সংস্কৃতি বন্ধ করতে হবে।
পথসভায় বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান, পিরোজপুর জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবির এবং পিরোজপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী শামীম হামিদী। এ সময় হাসনাত আবদুল্লাহ পিরোজপুর জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাকে পিরোজপুর পৌরসভা নির্বাচনে দলের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category