• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

‘দ্য প্যারাডাইস’ ছয় দিনেই আয় করেছে ১০০ কোটি

Reporter Name / ৬৮ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : নানির বড় বাজেটের সিনেমা ‘দ্য প্যারাডাইস’ দেশীয় বক্স অফিসে মুক্তির ছয় দিন পর এবং নানা সমালোচনার মাঝেই ১০০ কোটি রুপির ঘর পেরিয়ে গেছে। ছয় দিন শেষে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ১০১.৫০ ও গ্রস আয় ১২০ কোটি রুপি।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ষষ্ঠ দিনে ৫,৭৭২টি শো থেকে ‘দ্য প্যারাডাইস’ ৪.৪০ কোটি রুপি আয় করেছে। এর মাধ্যমে ভারতে ছবিটির মোট গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ১২০ কোটি রুপি।
আন্তর্জাতিক বাজারে ষষ্ঠ দিনে ছবিটি ০.৫০ কোটি রুপি আয় করেছে, যার ফলে বিদেশে এর মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩০.৫০ কোটি রুপি। সবমিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৫০.৫০ কোটি রুপি।
‘দ্য প্যারাডাইস’ অতিরিক্ত হিংস্রতার ওপর অতি-নির্ভরশীলতার কারণেই মূলত মার খেয়েছে বলে সমালোচনা উঠেছে। প্রতিটি অ্যাকশন দৃশ্য আগের দৃশ্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে, যেখানে প্রতিটি নৃশংসতার কাজই সহনশীলতার সীমা ছাড়িয়ে গেছে। তবে এই সমালোচনার মধ্যেও দেড়শ কোটির সিনেমাটি ভালোই আয় করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category