• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline
এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম

নকল ‘বেবি বাম্প’ বলে দীপিকাকে কটাক্ষ

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : ২০২৪ সালে গণপতি উৎসবের আবহে প্রথমবার মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। বছর দুই বছরের ব্যবধানে ফের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সম্প্রতি মেয়ে দুয়ার জন্মদিনে মাতৃত্বকালীন ফটোশুটের একগুচ্ছ সাদাকালো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। স্বামী রণবীর সিং ও মেয়ের সঙ্গে সেই ছবিতে দীপিকার মাতৃত্বের লাবণ্য নজর কাড়ে।
ছবিগুলো দেখে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিলেও নেটভুবনের একাংশ কটাক্ষ করে প্রশ্ন তোলে—দীপিকা আদৌ অন্তঃসত্ত্বা কি না, নাকি তার বেবি বাম্প ‘নকল’?
এমন মন্তব্য অবশ্য নতুন নয়। ২০২৪ সালে রণবীরের সঙ্গে ভোট দিতে গিয়ে ক্যামেরাবন্দি হওয়ার সময়ও দীপিকার বেবি বাম্প নিয়ে প্রশ্ন উঠেছিল। পোশাকের ভিতর থেকে হালকা স্ফীত উদর দেখা গেলেও সময় অনুযায়ী তা যথেষ্ট স্পষ্ট নয় বলে সন্দেহ প্রকাশ করেছিলেন কেউ কেউ।
এবার প্রকাশ্যে বেবি বাম্প দেখানোর পরও একই ধরনের কটাক্ষের মুখে পড়তে হল অভিনেত্রীকে। তবে এবার আর চুপ থাকেননি দীপিকা। আরশিয়া মুরজানি নামে এক অনুরাগী একটি ভিডিও পোস্ট করে নিন্দুকদের সমালোচনা করেন।
তার বক্তব্য, সব তারকা মাতৃত্ব নিয়ে মিথ্যে বলেন না এবং দীপিকা নিজের গর্ভাবস্থা নিয়ে মিথ্যে বলছেন না। তিনি বলেন, ‘দীপিকা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন—এটা স্পষ্ট; তাই এই সময়টা অভিনেত্রীকে নিজের মতো করে উপভোগ করতে দেওয়া উচিত।’
অনুরাগীর সেই পোস্টে লাইক দিয়ে প্রকাশ্যেই সমর্থন জানান দীপিকা। ফলে সরাসরি কিছু না বলেও নিন্দুকদের উদ্দেশে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category