• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Headline
স্থায়ী চাকরি নেই, আয় অনিশ্চিত, নিজের ঘরের স্বপ্নও অধরা, তবুও ভালোবাসা আছে ন্যাশনাল কস্টিউম পর্বে টাঙ্গাইলের লাল-সাদা শাড়ি পরে মঞ্চে উঠবেন সামিরা খান মাহি ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি এআই দিয়ে রায় লেখা যাবে না, বিচারকদের প্রধান বিচারপতি মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেয়া : স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসিনা আসুক, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে: নিতাই রায় চৌধুরী কৃষকদের সরকারি খাদ্য গুদামে ধান দেয়ার আহ্বান খাদ্য প্রতিমন্ত্রীর

নিরাপত্তা বৃদ্ধি করতে পঞ্চগড়ের নারায়নপুর সীমান্তে বিজিবির নতুন ক্যাম্প

Reporter Name / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, পঞ্চগড়: পঞ্চগড়ের চাকলাহাট নারায়নপুর এলাকায় বিজিবির একটি নতুন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ১৪১ দশমিক ৭৮৭ কিলোমিটার সীমান্ত এলাকার আওতাধীন পঞ্চগড় উপজেলা সদরের চাকলাহাট ইউনিয়নের নারায়নপুর সীমান্ত এলাকায় ক্যাম্পটির কার্যক্রম শুরু হয়।
বিজিবির রংপুর অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের পিএসসি ফলক উন্মোচনের মাধ্যমে ‘নারায়নপুর বিওপি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়কসহ বিজিবি কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতায় প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নব নির্মিত নারায়নপুর বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে এবং মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার, পুশ-ইনসহ সব সীমান্ত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রমেও বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সীমান্ত নিরাপত্তা আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। শেষে সীমান্ত নিরাপত্তা গুরুত্ব তুলে ধরে স্থানীয় জনগণসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category