• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

Reporter Name / ১৫৪ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম প্রয়াণ দিবসে গাজীপুরের নুহাশ পল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করেছেন ভক্তরা। রবিবার (১৯ জুলাই) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে শত শত ভক্তরা প্রিয় লেখকের সমাধিতে শ্রদ্ধা জানাতে নুহাশ পল্লীতে সমবেত হন।
সরেজমিনে দেখা যায়, ভক্তরা প্রিয় লেখক হুমায়ূন আহমেদের সমাধিস্থল এবং নুহাশ পল্লী ঘুরে দেখেন। অনেকেই পরিবারসহ এসেছেন প্রিয় লেখকের নিজ হাতে গড়া নুহাশ পল্লী দেখতে। অনেকেই লেখকের স্মৃতি নিয়ে আবেগঘন কথা বলছেন একে অপরের সাথে। আবার অনেকের হাতে দেখা যায়, হুমায়ুন আহমেদের লেখা বই। হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত নুহাশ পল্লী ভক্তদের পদচারনায় ফিরে পায় প্রাণচাঞ্চল্য। দুপুরে মেহের আফরোজ শাওন ও পরিবারের সদস্যরা হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন।
মেহের আফরোজ শাওন বলেন, গত ১৪ বছর ধরে আমরা নুহাশপল্লীতেই হুমায়ূন আহমেদের জন্ম বার্ষিকী ও মৃত্যু বার্ষিকী পালন করছি। আমি না থাকলেও আমার সন্তানরা ও সহকর্মী এবং ভক্তরা এ আয়োজন চালিয়ে যাবে। সমাজ বা রাষ্ট্রের কাছে আমার কোনো চাওয়া নেই।
নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের ভক্ত জাকির সেলিম বলেন, হুমায়ূন স্যারের বই খুবই প্রিয়। তার লেখা বই মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তিনি যুগ যুগ বেঁচে থাকবেন লাখ মানুষের হৃদয়ে। তার স্মরণে এখানে এসেছি। কবর জিয়ারত এবং তার নিজ হাতে গড়া নুহাশ পল্লীতে তার স্মৃতিগুলো ঘুরে ঘুরে দেখছি। কবিরুল ইসলাম নামের এক ভক্ত বলেন, কথাসাহিত্য হুমায়ূন আহমেদ স্যার আমার খুব প্রিয়। তার অসংখ্য বই আমি পড়েছি। প্রতিবছরই তার মৃত্যুবার্ষিকী ও জন্মবার্ষিকীতে এখানে আসার চেষ্টা করি। স্মরণ করি হুমায়ূন আহমেদ স্যারকে। মন জুড়ানো তার লেখা বই পড়ে তৃপ্তি পাই। আজকে তার মৃত্যুবার্ষিকী এজন্য তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছি। দিনব্যাপী কর্মসূচিতে কোরআনখানি, দোয়া, স্মৃতিচারণা, রচনা পাঠ এবং এতিমদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয় নুহাশ পল্লীতে। অনেক ভক্ত হুমায়ুন আহমেদের সৃষ্টি প্রিয় চরিত্র ‘হিমু’ ও ‘রূপা’ সাজেও অনুষ্ঠানে অংশ নেন। দূর দুরন্ত থেকে আসা ভক্তরা নুহাশ পল্লী ঘুরে ঘুরে দেখেন। স্মৃতিচারণ করেন প্রিয় লেখকের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category