• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহে বাসে যাত্রী জিম্মি করে মুক্তিপণ আদায়, আটক ‘মূলহোতা’ চট্টগ্রামে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের ৬৩ সদস্য গ্রেফতার পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আয়োজিত হলো ‘রেডমিন হরাইজন -২০২৬’ রাজধানীতে অর্ধ কোটি টাকার জাল নোটসহ গ্রেফতার ১ গ্রামবাংলায় শরতের আসল রূপ পরিমিত সাজসজ্জা এবং গোছানো পরিবেশই ঘরের সৌন্দর্য বাড়াতে বেশি ভূমিকা রাখে দক্ষিণ ভারতের পাহাড়ি নীলকুরিঞ্জি প্রায় ১২ বছর পর ব্যাপকভাবে ফুল ফোটে প্রকৃতিপ্রেমীদের কাছে সুইজারল্যান্ড যেন স্বপ্নের মতো এক জায়গা শরীর সুস্থ রাখতে যেসব খাবারের দিকে নজর দেয়া জরুরি

পাথরঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, তালগাছে আগুন – আতঙ্কে এলাকাবাসী

Reporter Name / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মো. মাহবুবুর রহমান ,পাথরঘাটা : বরগুনার পাথরঘাটায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময়ে পৌর শহরে প্রায় ৫০ ফুট একটি উঁচু তালগাছে বজ্রপাতের পর আগুন ধরে যায়। সোমবার (২৯ জুন) বিকেলে পৃথক দুটি ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কৃষিকাজ করার সময় বজ্রপাতে নিহত হন কৃষক সেলিম মৃধা। বজ্রপাতের সঙ্গে সঙ্গে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, একই দিন বিকেল প্রায় ৪টার দিকে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে পনু মোক্তারের বাড়ির সামনের প্রায় ৫০ ফুট একটি উঁচু তালগাছে বজ্রপাত হলে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। আগুন দ্রুত গাছের মাথা থেকে পুরো গাছে ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে জ্বলতে থাকে। গাছটি অনেক উঁচু হওয়ায় স্থানীয়দের পক্ষে আগুন নেভানো সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের বিকট শব্দের পরপরই তালগাছের মাথায় আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণ পর শুরু হওয়া মুষলধারে বৃষ্টি, বৃষ্টিতে আগুন ধীরে ধীরে নিভে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা আরো বলেন, ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ। বজ্রপাতের প্রচণ্ড শব্দ ও তালগাছে আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আমরা সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেছি।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category