• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

পাথরঘাটায় ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ’ দিবস পালিত

Reporter Name / ১৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মো: মাহবুবুর রহমান, পাথরঘাটা: “প্রকৃতি রক্ষা করি, ভবিষ্যৎ গড়ি — সবুজ পৃথিবী আমাদের সবার দায়িত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব প্রকৃতি দিবসে প্রকৃতি ধ্বংসের প্রতিবাদ এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (২৮ জুলাই) এ কর্মসূচির আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন। বেলা ১১ টার দিকে পাথরঘাটা বন বিভাগ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বন বিভাগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পাথরঘাটা সদর বিটের বিট কর্মকর্তা আল আমিনূর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) সাধারণ সম্পাদক মোঃ আরাফাত রহমান, উন্নয়নকর্মী সুজন চন্দ্র বিশ্বাস, সোহেল মল্লিক, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর পাথরঘাটা সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, নদী ও জলাভূমি দখল-দূষণ এবং নির্বিচারে প্রাকৃতিক সম্পদ ধ্বংসের ফলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে পরিবেশপ্রেমী, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রকৃতি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ড জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category