• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Headline
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বিএনসিসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মোঃ বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত, সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পজেটিভ পিরোজপুর এর সভাপতি সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও বিএনসিসির সদস্যরা। কর্মসূচির উদ্বোধনকালে অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা পূরণের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে পর্যায়ক্রমে বনজ, ফলজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে। একই সঙ্গে ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আয়োজকরা জানান, শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে কলেজ ক্যাম্পাসকে একটি সবুজ ও নান্দনিক শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। বিএনসিসি পিরোজপুরের প্লাটুন কমান্ডার মো. শহিদুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষক, বিএনসিসি ক্যাডেট ও সংশ্লিষ্টরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category