• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Reporter Name / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে চেরাগ গ্রন্থাগার ও জন অধ্যয়ন কেন্দ্রের উদ্যোগে ‘নিবিড় পাঠাভ্যাস মূল্যায়ন কর্মসূচি-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) পিরোজপুরের চেরাগ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের জেলা শাখার আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্র। প্রধান আলোচক ছিলেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চেরাগ গ্রন্থাগারের প্রধান উপদেষ্টা কাজী মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন গ্রন্থাগারের সভাপতি মোহাম্মদ আলমগীর কবির। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মামুন বলেন, শুধু জিপিএ-৫ অর্জনই শিক্ষাজীবনের চূড়ান্ত সাফল্য নয়; প্রকৃত সাফল্য হলো জ্ঞান অর্জন ও নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। জ্ঞান ও মানবিক মূল্যবোধের বিকাশে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য নিয়মিত বই পড়ার বিকল্প নেই। প্রধান আলোচক কাজী মুজিবুর রহমান বলেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক প্রয়াত কাজী মশিউর রহমান রাজিবের স্বপ্ন ও উদ্যোগের ফসল চেরাগ গ্রন্থাগার। তিনি গ্রন্থাগারটির ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। বিশেষ অতিথি গাজী কামরুজ্জামান শুভ্র বলেন, এ অঞ্চলে যারা গ্রন্থাগার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন ও বাস্তবায়ন করেছেন, তাঁদের প্রতি সবার কৃতজ্ঞতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। সুশীল সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অনন্য। চেরাগ গ্রন্থাগারের উন্নয়নে কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করবেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উত্তর পোরগোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র সমাদ্দার, বিএনপি নেতা শরিফ মো. নওশাদ আলী মিন্টুসহ গ্রন্থাগারের কার্যনির্বাহী কমিটির সদস্য, পাঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কর্মসূচিতে বিজয়ী ২৬ জন পাঠক সদস্যের প্রত্যেককে একটি করে বই ও দুটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category