• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name / ১২৩ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর : ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সরকারি খাল দখলমুক্ত করার লক্ষ্যে পিরোজপুরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে এ অভিযান শুরু হয়। অভিযানের অংশ হিসেবে পৌরসভার শিকারপুর এলাকার নাপিতখালী খাল, পুলিশলাইন সড়কের কুমারখালী খাল এবং পিটিআই-বৌদ্ধপাড়া সংলগ্ন খালে অবৈধ দখল উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এতে জেলা প্রশাসক আবু সাঈদ, পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম, দি-পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, পজেটিভ পিরোজপুরের সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণকারীদের নিজ দায়িত্বে দখলমুক্ত করার আহ্বান জানান তিনি। অন্যথায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। পরে পিটিআই-বৌদ্ধপাড়া সংলগ্ন খালের মোহনা পরিদর্শন শেষে ফেরার সময় একটি পুরোনো ব্রিজ ভেঙে পড়ে। এতে পিরোজপুর পৌরসভার সার্ভেয়ার সুপতি হালদার চঞ্চল, পজেটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক ও জিটিভির পিরোজপুর প্রতিনিধি নাঈম তালুকদার, সংগঠনের সহসভাপতি জুবায়ের আল মামুন ও সমাজসেবী গাজী কামরুজ্জামান শুভ্র আহত হন। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে জেলা প্রশাসক আবু সাঈদ ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চলছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category