পিরোজপুর প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুতে রাষ্ট্রীয় সালাম ও দাফনে বাধা দেওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় পিরোজপুর শহরের শহীদ ওমর ফারুক সড়কে মুক্তিযোদ্ধা সংসদে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মো: ফজলুল হক সেন্টুর সঞ্চালনায় ওবায়দুল কবির বাদলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নুর দিদা খালেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান দরানী, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ রব্বানী, বীর মুক্তিযোদ্ধা আকরাম খান,বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা এস এম দুলাল, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,বীর মুক্তিযোদ্ধা নিত্যানন্দ রায়, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্রসহ অন্যান নেতৃবৃন্দ । প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও যথাযথ ধর্মীয় রীতিতে দাফনের বিষয়টি প্রচলিত আইন ও সরকারি নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা উচিত। এ ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হয়ে থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।