• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Headline
বাইউস্টে ‘গ্র্যান্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত তিন লাখ স্কুলছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী ঢাবির সাবেক উপাচার্যসহ ৬ শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা অ‌তি‌রিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা: জামায়াত আমির বললেন, ‘জনগণ প্রতিহত করবে’ পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি: মাহদী আমিন তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি টানা দুই মিসের পর পেনাল্টিতে সফল, ৯৮৭তম গোল রোনালদোর বেলিংহাম কি সত্যিই এখন বিশ্বের সেরা মিডফিল্ডার ১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে ৩২ দেশ ঘুরলেন ইনফান্তিনো

পুজায় পাচ্ছে দেব ও শুভশ্রীর ‘দেশু ৭’, দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা

Reporter Name / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : পর্দায় তাদের রসায়ন বরাবরই হিট, তবে এবার রিল আর রিয়েল লাইফ মিলেমিশে যেন একাকার! আসছে পুজোয় মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। এরই মধ্যে ছবির চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’ প্রকাশ্যে এসেছে। আর সেই গানের একটি দৃশ্য ঘিরেই তৈরি হয়েছে তীব্র সমালোচনা।
এই গানে কালো শাড়িতে মোহময়ী রূপে ধরা দিয়েছেন শুভশ্রী, আর তার সঙ্গে মিলিয়ে কালো শার্ট ও ট্রাউজারে নজর কেড়েছেন দেব। গানের ভিডিওতে ৩ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৩ মিনিট ১৯ সেকেন্ডের অংশে দেখা যায়, দেব ও শুভশ্রী একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন। রোম্যান্টিক এই দৃশ্যে দেবকে চোখ বন্ধ অবস্থায় শুভশ্রীর গলার কাছে চুমু খেতে দেখা যায়।
ঠিক সেই মুহূর্তেই গায়কের কণ্ঠে বেজে ওঠে, ‘আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন পাহাড়ে।’ আর ক্যামেরায় ঠিক তখনই স্পষ্ট হয়ে ওঠে শুভশ্রীর গলার কাছে থাকা একটি লালচে ছাপ, যা দেখে নেটিজেনদের অনেকেই ‘লাভ বাইট’ বলে মনে করছেন।
সেই দৃশ্যটির স্ক্রিনশট ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। কেউ কেউ এটিকে গানের কথার সঙ্গে মিলিয়ে তৈরি করা ক্ষণিকের একটি চিহ্ন বলে মনে করলেও, অনেকেই মেতেছেন রসিকতায়। এক নেটিজেন দৃশ্যের ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটা কি ছারপোকার কামড়ের দাগ?’ আরেকজন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর প্রসঙ্গ টেনে রসিকতা করে লিখেছেন, ‘এই লাভ বাইট কি রাজ দা তুমি দিয়ে পাঠিয়েছিলে শুটিংয়ে?’। মন্তব্যের মাধ্যমে এসব রসিকতা হলেও কার্যত এটাকে সমালোচনা হিসেবে দেখছেন অনেকে। এই সমালোচনার নেপথ্যে রয়েছে পর্দার বাইরে দেব-শুভশ্রীর কিছু অতিরঞ্জিত কর্মকাণ্ড। যেমন কিছুদিন আগেই সিনেমার প্রচারের সময় ভরা মঞ্চে হাঁটু গেড়ে শুভশ্রীর হাতে চুমু খান দেব, যা বেশ আলোচনার জন্ম দেয়। এছাড়াও কোলে তুলে ফটোগ্রাফিও বেশ সমালোচনা তৈরি করেছিল। যখন তারা এসব নিয়ে খবরের শিরোনাম, এমন সময়ে গানের এই দৃশ্য সমালোচনা আরও বাড়াল। এর আগে সম্পর্কে থাকাকালীন প্রায়ই সংবাদের শিরোনাম হয়েছেন এই তারকা জুটি। বর্তমানে তারা একে অপরের প্রাক্তন হলেও কাজের দিক থেকে নিজেদের মনোযোগ সরাননি।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা। এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে দেবের অভিষেক হতে যাচ্ছে, পাশাপাশি তিনিই ছবিটির প্রযোজক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category