• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Headline
ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে শর্ত বলতে কিছু ছিল না: মাহদী আমিন ‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম ব্যবসায়ী টিটন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ করল ইন্দোনেশিয়া স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ: বিচারক ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, আংশিক চালু ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী

পোশাকশ্রমিকদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি অপর্যাপ্ত: বাবুল আক্তার

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবকে অযৌক্তিক ও অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার। প্রস্তাবটি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। সমঝোতায় পৌঁছাতে প্রস্তাব সংশোধন করে আবারও আলোচনায় বসার কথা জানিয়েছেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুল আক্তার এসব কথা বলেন। তিনি বলেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের দাবির ধারেকাছেও নেই। তবে এটি চূড়ান্ত প্রস্তাব নয়। আলোচনা এগিয়ে নিতে শ্রমিকপক্ষও তাদের দাবির পরিমাণ পুনর্বিবেচনা করে সংশোধিত প্রস্তাব দেবে। মালিকপক্ষও তাদের প্রস্তাব সংশোধন করবে বলে আশা করছেন তারা।
বাবুল আক্তার বলেন, ‘মালিকপক্ষ একটু কম দিয়ে প্রস্তাব শুরু করেছে। তবে এটাই চূড়ান্ত নয়। আমরা চেষ্টা করছি আলোচনা করে একটি সন্তোষজনক জায়গায় পৌঁছাতে।’ তিনি আরও বলেন, সভা শেষ না করে প্রয়োজনে মুলতবি রেখে মঙ্গলবার সকালে আবারও আলোচনায় বসতে চান তারা। প্রয়োজনে সোমবার রাত ১০টা পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে শ্রমিকপক্ষের। ন্যূনতম মজুরির বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে উভয়পক্ষ একমত হয়েছে বলেও জানান তিনি। মালিকপক্ষের প্রস্তাবের অঙ্ক প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বাবুল আক্তার বলেন, প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। উভয়পক্ষের সংশোধিত প্রস্তাবের ভিত্তিতে আলোচনা এগিয়ে নেওয়া হবে।
আলোচনায় ২০২৩ সালের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রসঙ্গও তুলে ধরেন শ্রমিকপক্ষের এই প্রতিনিধি। তিনি বলেন, ওই সময় শ্রমিকপক্ষের দাবি ছিল ২৩ হাজার টাকা। তবে শেষ পর্যন্ত ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। সে সময় মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাবছিল প্রায় ১০ হাজার ৪০০ টাকা।
বাবুল আক্তারের ভাষ্য, আগের বারের মতো এবারও প্রাথমিক প্রস্তাবের পর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে। তিনি আরও বলেন, এবার তাদের দাবির পক্ষে সব শ্রমিক ফেডারেশন মিলে যৌক্তিক অবস্থান নিয়েছে। তবে শিল্পের স্বার্থে এবং আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করতে তাদের প্রস্তাবও কিছুটা সংশোধনের প্রয়োজন হতে পারে।
ন্যূনতম মজুরি নিয়ে আলোচনা চললেও শ্রমিকদের আন্দোলন থেমে নেই বলে জানান বাবুল আক্তার। তার মতে, নভেম্বরের শুরু থেকে, এমনকি তারও আগে থেকে চলমান এই আন্দোলনের সঙ্গে মজুরি বোর্ডের সভা হওয়া বা না হওয়ার বিষয়টি সরাসরি সম্পর্কিত নয়। তবে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি মজুরি বোর্ডের মাধ্যমে নিষ্পত্তি হবে। উৎপাদন বন্ধ রাখার পক্ষে শ্রমিক সংগঠনগুলো নয়। শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় তাদের দাবির প্রতি সহানুভূতি থাকলেও উৎপাদন অব্যাহত রাখা জরুরি।
আলোচনায় মালিকপক্ষের দেওয়া তথ্যের বরাত দিয়ে রপ্তানি খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতির কথা উল্লেখ করেন তিনি। তার বক্তব্য, শ্রমিকরা কাজে যোগ না দিলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে, যা শেষ পর্যন্ত শ্রমিকদের বেতন পরিশোধের সক্ষমতার ওপরও প্রভাব ফেলতে পারে।
তবে ন্যূনতম মজুরি কত নির্ধারণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সংশোধিত প্রস্তাবের ভিত্তিতে আলোচনা অব্যাহত রেখে দ্রুত একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোই এখন উভয় পক্ষের সামনে প্রধান লক্ষ্য, বলে জানান এ শ্রমিক নেতা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category