• শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Headline
ভারতের ‘ভোজশালা’কে মসজিদ নয়, মন্দির স্বীকৃতি মধ্যপ্রদেশ হাইকোর্টের ওয়াশিংটনে সংলাপ : যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়াল ইসরায়েল-লেবানন ইরানে সমন্বিত হামলা চালাতে আরব দেশগুলোকে উদ্বুদ্ধ করেছিল আমিরাত নাইজেরিয়ায় আইএসের ‘সেকেন্ড ইন কমান্ড’ নিহত ট্রাম্প-সি বৈঠক: ইরান-তাইওয়ান নিয়ে কোনো স্পষ্ট বার্তা নেই বোয়িংয়ের কাছ থেকে ২০০ উড়োজাহাজ কিনছে চীন হরমুজ প্রণালি নিয়ে ইরানের যৌথ পরিকল্পনার দাবির পর বিপাকে ওমান দেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ মানুষের তামাক ব্যবহার , প্রায় দুই লাখ মৃত্যু বাজারে সবজি ৮০ থেকে ১০০ টাকা, ব্রয়লারের কেজি ২০০, ডিমের ডজন ১৫০ সামষ্টিক অর্থনীতিতে চাপ বাড়ছে, সেবা খাতের প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত : ডিসিসিআই

প্রকাশ পেয়েছে ওয়েলকাম টু দ্যা জাঙ্গল-এর টিজার

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

প্রভাত বিনোদন: প্রকাশ পেয়েছে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ওয়েলকাম টু দ্যা জাঙ্গল-এর টিজার। শুক্রবার টিজারটি প্রকাশ করেন নির্মাতারা। এতে পুরোনো অভিনেতা অক্ষয় কুমার, পরেশ রাওয়ালের মতো পুরোনো তারকাদের পাশাপাশি নতুন কয়েকজন অভিনয়শিল্পীকেও দেখা গেছে।
ঘন জঙ্গলের পটভূমিতে নির্মিত সিনেমাটির টিজারে বিভিন্ন অদ্ভুত পরিস্থিতিতে পড়তে দেখা যায় চরিত্রগুলোকে। ধারণা করা হচ্ছে, বড় অঙ্কের অর্থের খোঁজে বা কোনো মিশনে তারা জঙ্গলে প্রবেশ করে তারা।
টিজার প্রকাশের পর সামাজিক মাধ্যমে অভিনেতা অক্ষয় কুমার লিখেছেন, ‘পাগলামি, হাসি আর বিশৃঙ্খলার নতুন অধ্যায়ে সবাইকে স্বাগতম।’
অক্ষয় ছাড়াও আহমেদ খান পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল, রাজপাল যাদব ও জনি লিভারসহ ৩০ জনের বেশি শিল্পী। তবে আগের সিনেমার জনপ্রিয় দুই চরিত্র ‘মজনু ভাই’ ও ‘উদয় শেঠি’কে এবার দেখা যাবে না। ২০০৭ সালের প্রথম ‘ওয়েলকাম’ সিনেমায় চরিত্র দুটি অভিনয় করেছিলেন অনিল কাপুর ও নানা পাটেকর। বহুল প্রতীক্ষিত এই সিনেমা আগামী ২৬ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এছাড়া আগামী ১৮ মে প্রকাশ করা হবে সিনেমাটির টাইটেল সং।


আপনার মতামত লিখুন :
More News Of This Category