• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Headline
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কচুয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩০ শিক্ষার্থী অসুস্থ তিতাসে তুচ্ছ ঘটনা নিয়ে মামা -ভাগিনার মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত-১০ তিতাসের ৯টি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গোল করেই তাঁর দিকে ছুটলেন মেসি, কে এই সাংবাদিক মেসির ২ ম্যাচে ৫ গোল, আমার ২ বিশ্বকাপে শূন্য : ইব্রাহিমোভিচ অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে বজ্রপাতের আগে-পরে সেই একই এমবাপ্পে, ফ্রান্সও নকআউটে

প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চান না তানজিয়া জামান মিথিলা

Reporter Name / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

প্রভাত বিনোদন : মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করছেন তিনি। ইতোমধ্যে বলিউডের ‘রোহিঙ্গা-পিপল ফ্রম নো হোয়্যার’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করে কুড়িয়েছেন প্রশংসা।
এবার ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ব্যক্তিগত জীবন ও ভালোবাসা নিয়ে কথা বলেছেন মিথিলা। নিজের প্রথম প্রেম প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে চর্চায় আসতে আগ্রহী নন তিনি।
মিথিলা বলেন, ‘ভালোবাসা নিয়ে প্রশ্ন করলে আমি কী বলব বুঝি না। তো আমার লাইফের ফার্স্ট লাভ নিয়ে আমি আজকে কোনো কথা বলতে চাই না। এই প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না।’ প্রেমের অস্তিত্ব নিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘আজকে আমাদের অনেক সাবজেক্ট আছে। ফার্স্ট লাভ আমার মনে হয় না এই বয়সে কারোরই থাকে। আমার নাই। আমি বলিনি আমার এখন কোনো লাভ নাই। মেবি আছে অর মেবি নাই।’
বর্তমানে নিজের ক্যারিয়ার ও নতুন কাজ নিয়েই বেশি ব্যস্ত মিথিলা। ব্যক্তিজীবনের চেয়ে পেশাগত প্রাপ্তিকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তার ভাষ্যমতে, ‘এই মুহূর্তে আমার সম্পূর্ণ ভালোবাসা আমার কাজ। এটা আমার জন্য মনে করি একটা বড় অপরচুনিটি এবং এটাতে আমি ঠিকঠাকভাবে যেন আমার বেস্ট আউটপুট দিতে পারি। তো এই মুহূর্তে আসলে ভালোবাসা নিয়ে চিন্তাও করছি না। বাট এগেইন, ভালোবাসা যে নাই সেটাও বলছি না।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category