• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Headline
অবসর নেইনি, অভিনয়ে ফিরি বা না ফিরি, প্রযোজনার ইচ্ছা আছে: পপি আসছে ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’ টানা খারাপ খেলায় ক্লাব ছেড়েছেন সালাহদের প্রধান কোচ ফাতিহ টেকে মেসির অবসরের পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন কে? লা লিগা ও প্রিমিয়ার লিগের পার্থক্য কোথায়, জানালেন গর্ডন নেইমারের জার্সি উপহার পেয়ে হেনস্থার শিকার খুদে ভক্ত চোট নিয়ে ব্যাটিংয়ে না নামায় ইমামের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পাকিস্তান শেফিল্ড ইউনাইটেডে স্থায়ী হলেন হামজা চৌধুরী, দল জয় পেল ৩-২ গোলে সাড়ে ১২ কোটি পাউন্ডে ম্যানচেস্টার সিটিতেই যাচ্ছেন এনজো ফার্নান্দেজ জাপানে এশিয়ান গেমস ক্রিকেটে দলগুলো নিজেদের পছন্দমতো হোটেলের ব্যবস্থা করতে পারবে

প্রায় চার দশক পর রেসকারচালক কোল ট্রিকল হয়ে ফিরছেন টম ক্রুজ

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : প্রায় চার দশক পর রেসকারচালক কোল ট্রিকল হয়ে ফিরছেন টম ক্রুজ। ১৯৯০ সালে মুক্তি পাওয়া আলোচিত রেসিং ছবি ‘ডেজ অব থান্ডার’–এর নতুন কিস্তিতে ক্রুজের বিপরীতে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ভ্যারাইটি জানিয়েছে, সিনেমাটি মুক্তি পাবে ২০২৮ সালের ২ জুন।
টনি স্কট পরিচালিত মূল ছবিতে দেখা গিয়েছিল, অবসর নেওয়া এক কিংবদন্তি রেসিং তারকার হাত ধরে নতুন একটি নাসকার দলে যোগ দেন কোল ট্রিকল। দ্রুতগতির রেসিংয়ের পাশাপাশি নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াইয়ের গল্প ছিল ছবিটির মূল আকর্ষণ। নতুন ছবিতেও সেই চরিত্রেই ফিরছেন তিনি। সম্প্রতি অ্যান হ্যাথাওয়ের যুক্ত হওয়ার খবর উদ্‌যাপন করে সামাজিক মাধ্যমে একটি প্রচারমূলক ছবি প্রকাশ করেন টম ক্রুজ। সেখানে তাঁকে ও হ্যাথাওয়েকে একটি নাসকার রেসট্র্যাকে দেখা গেছে।
নতুন ছবির গল্প নিয়ে এখনো খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, একটি রেসিং দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে অভিনয় করবেন অ্যান হ্যাথাওয়ে। নতুন গল্পেও মূল কেন্দ্রবিন্দুতে থাকবে মোটর রেসিংয়ের জগৎ। নতুন কিস্তিটি পরিচালনা করবেন জনাথন লেভিন। ছবিটি প্রযোজনা করবেন টম ক্রুজ। সহ–প্রযোজনায় থাকছেন জেরি ব্রুকহাইমার ও টমি হারপার।
‘ডেজ অব থান্ডার’–এ ফেরা টম ক্রুজের ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে ব্যস্ত থাকার পর এবার ধীরে ধীরে অন্য বড় প্রকল্পে মনোযোগ দিচ্ছেন তিনি। এরই মধ্যে আরেকটি ‘টপ গান’–এর নতুন কিস্তিও নিশ্চিত হয়েছে। এ ছাড়া চলতি বছর আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর পরিচালনায় ডিগার–এর মাধ্যমে আবারও ড্রামাধর্মী সিনেমায় ফিরছেন তিনি।
অন্যদিকে ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত বছর কাটাচ্ছেন অ্যান হ্যাথওয়ে। মাদার মেরি, দ্য ডেভিল ওয়ারর্স প্রাডা ২, দ্য অডিসি ও দ্য এন্ড অব ওক স্ট্রিট এর মধ্যেই মুক্তি পেয়েছে। বছরের শেষের দিকে আসবে ভ্যারিটি নামে আরেকটি ছবি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category