• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Headline
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কচুয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩০ শিক্ষার্থী অসুস্থ তিতাসে তুচ্ছ ঘটনা নিয়ে মামা -ভাগিনার মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত-১০ তিতাসের ৯টি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গোল করেই তাঁর দিকে ছুটলেন মেসি, কে এই সাংবাদিক মেসির ২ ম্যাচে ৫ গোল, আমার ২ বিশ্বকাপে শূন্য : ইব্রাহিমোভিচ অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে বজ্রপাতের আগে-পরে সেই একই এমবাপ্পে, ফ্রান্সও নকআউটে

ফটিকছড়িতে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

Reporter Name / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি: ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে বিবিরহাটের হাসান টাওয়ার-১ ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কারিম সৌদি আরব প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে। জানা যায়, ঘটনার সময় শিশুটির মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। এ সুযোগে কারিম সবার অগোচরে ভবনের ছাদে উঠে যায়। ধারণা করা হচ্ছে, ছাদের কিনারে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে। দীর্ঘ সময় সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ভবনের নিচে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মায়ের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা ঘটনাস্থলে ভিড় করেন। ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category