• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেয়া : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Reporter Name / ২৬ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সিরাজগঞ্জ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত বলেছেন, ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়ার রাজনীতি। আর তারেক রহমানের রাজনীতি মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার রাজনীতি। তিনি এমন একটি আলোকিত ও ঐক্যবদ্ধ সমাজ গড়তে চান, যেখানে জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন হবে। শনিবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলাকে ছানিমুক্ত করার ঐতিহাসিক উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা ফ্যাসিবাদীদের শাসন দেখেছি। তারা জোর করে ক্ষমতায় থেকে মানুষের দৃষ্টি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। দেশে গণ-অভ্যুত্থান হয়েছিল। আমাদের ২০ হাজারের বেশি সন্তানকে গুরুতর আহত করা হয়েছিল। দেড় হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। প্রায় দুই হাজার মানুষের চোখ গুরুতরভাবে আহত হয়েছিল। তাদের মধ্যে এক হাজার তরুণ-তরুণীর দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। তিনি আরও বলেন, তারেক রহমান বলেছেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। এই লক্ষ্য সামনে রেখেই তিনি জনগণকে সঙ্গে নিয়ে একটি আলোকিত ও ঐক্যবদ্ধ সমাজ গড়তে চান।
স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান উপজেলা পর্যায়ে ৩০ শয্যার হাসপাতাল চালু করেছিলেন। পরে খালেদা জিয়া সেগুলো ৫০ শয্যায় উন্নীত করেন। তাদের সন্তান তারেক রহমান সারা দেশে তৃণমূল পর্যায়ে ঘুরে মানুষের সমস্যা উপলব্ধি করেছেন। তিনি বুঝতে পেরেছেন, মানুষের বড় দুটি সমস্যা হলো স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থা। প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ১৫০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category