• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে খরচ বেশি হলেও রয়েছে অনেক সুবিধা : প্রতিমন্ত্রী নুর

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা,পটুয়াখালী: আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ পড়লেও এর সঙ্গে পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। রবিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়ে নুরুল হক নুর বলেন, ‘আমিন বাজার থেকে বিদ্যুৎ উৎপাদনে ২৫ টাকা পার ইউনিট আপনার খরচ পড়বে। সেখানে ৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, এটা নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। সোশ্যাল মিডিয়া একটি ওপেন প্ল্যাটফর্ম। এখানে যে কেউ লিখতে পারে, মতামত দিতে পারে।’তিনি আরও বলেন, ‘সকলের প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ থাকবে, সচেতন নাগরিক হিসেবে কোনো একটি বিষয় নিয়ে লেখালেখির আগে আমরা সেই বিষয় নিয়ে একটু গবেষণা করি। এখন গুগল, ইউটিউব এবং এআইয়ের মাধ্যমে আপনি যা লিখবেন, সেখানে মোটামুটি একটা তথ্য পাওয়া যায়।’
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পের ব্যয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে বর্জ্য ব্যবস্থাপনায় ২৫ টাকা খরচ পড়ছে। এর সবচেয়ে বড় ইফেক্ট হচ্ছে, এই বর্জ্য বায়ুদূষণের মাধ্যমে স্বাস্থ্যের ওপর যে প্রভাব ফেলছে, এটার ক্ষতি কিন্তু কয়েক মিলিয়ন।’তিনি আরও বলেন, ‘সেই ক্ষতি বিবেচনায় নিয়ে আমরা একটি বর্জ্যকে দূষণ থেকে মুক্ত করে সেটাকে পাওয়ার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ব্যবহার করতে পারতেছি। এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। এখানে কষ্ট বেশি পড়ছে, আবার অন্যদিকে বেনিফিটও রয়েছে।’
নুরুল হক নুর বলেন, ‘সুতরাং এটা আওয়ামী লীগের আমলে রেন্টাল-কুইক নামে ডাকাতি কিংবা ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।’ এর আগে তিনি পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় প্রকল্পের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে প্রকল্পের অগ্রগতি নিয়ে কথা বলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category