• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বেশি গুরুত্ব দেয় সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই- পানিসম্পদ মন্ত্রী গ্যাসের অভাবে উৎপাদন কম, ছুটি বাড়িয়েছে কিছু কারখানা সুদিন ফেরাতে ৫ বছরে পাট রপ্তানি দ্বিগুন করার পরিকল্পনা সোনালী ব্যাংকের বড় পাঁচটি শাখার ওপর আরোপিত ঋণের সীমা প্রত্যাহার দক্ষিণ কোরিয়ায় ৯৭ শতাংশ পণ্য ও সেবা রপ্তানিতে শুল্কসুবিধা পাবে বাংলাদেশ গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত জানাল বোর্ড অব পিস রাশিয়ার জনবহুল সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ নিহত ৭, আহত ৪০ ইরানের জন্য এবার শেষ সুযোগ: হুমকি ট্রাম্পের

বলিউডে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন শেহনাজ গিল

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : পাঞ্জাবি চলচ্চিত্র দিয়ে অভিনয়জীবন শুরু করলেও এখন বলিউডে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন শেহনাজ গিল। সরল ব্যক্তিত্ব, প্রাণবন্ত উপস্থিতি ও পরিশ্রমের মাধ্যমে অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। ‘বিগ বস ১৩’-এর মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী এখন আলোচনায় তাঁর নতুন পাঞ্জাবি চলচ্চিত্র ‘ইশকনামা’ নিয়ে। এক সাহসী তরুণীর বাস্তব প্রেমের ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি গত ২৪ জুলাই মুক্তি পেয়েছে। এক পডকাস্টে নিজের প্রেম, বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি।
অরবিন্দ এস খাইরা পরিচালিত পিরিয়ড রোমান্স ‘ইশকনামা’য় শেহনাজের বিপরীতে অভিনয় করেছেন জে রন্ধওয়া। ছবিতে নাসিমা নামের এক পাকিস্তানি তরুণীর চরিত্রে অভিনয় করেছেন শেহনাজ। ভারত-পাকিস্তান সীমান্তের প্রেক্ষাপটে নির্মিত এ চলচ্চিত্রে প্রেম, বিচ্ছেদ ও আত্মত্যাগের আবেগঘন গল্প উঠে এসেছে। ছবিটি প্রসঙ্গে শেহনাজ বলেন, ‘নাসিমা খুবই সাহসী ও শক্ত মনের একটি মেয়ে। একেবারেই অন্য রকম একটি চরিত্র। দর্শক আমাকে সম্পূর্ণ নতুনরূপে দেখবেন। ভালোবাসার জন্য সে যেকোনো ত্যাগ স্বীকার করতে পারে।’
ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই কথা বলেন শেহনাজ। বিশেষ করে প্রেমের সম্পর্ক নিয়ে বরাবরই সংযত থেকেছেন তিনি। তবে সাম্প্রতিক এক পডকাস্টে নিজের জীবন নিয়ে সিনেমা নির্মিত হলে সেটি দর্শকদের আগ্রহের কারণ হবে বলেই মনে করেন এই অভিনেত্রী। শেহনাজ বলেন, ‘আমার জীবনে অনেক উত্থান-পতন এসেছে। এমন অনেক ঘটনা আছে, যা মানুষ জানেই না। তাই আমার গল্প দর্শকের ভালো লাগবে বলে আমি মনে করি।’
প্রেম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি প্রেমে বিশ্বাস করি। তবে আমি চাই সম্পর্কটা সত্যিকারের হোক। আমার কাছে সম্মান, বিশ্বাস আর বোঝাপড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ জীবনের অভিজ্ঞতা তাঁকে অনেক বেশি পরিণত করেছে বলেও মনে করেন শেহনাজ। তাঁর কথায়, ‘জীবনে যা কিছু ঘটেছে, সেগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। এখন আমি অনেক বেশি পরিণত। তাই সম্পর্কের ক্ষেত্রেও আগের তুলনায় অনেক বেশি সচেতন।’ বিয়ে নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার কোনো তাড়া নেই। যখন সঠিক মানুষকে পাব এবং মনে হবে সময় এসেছে, তখন অবশ্যই বিয়ে করব।’
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে শেহনাজ জানান, অভিনয়েই এখন তাঁর পুরো মনোযোগ। তিনি বলেন, ‘মানুষ যেন আমাকে একজন ভালো অভিনেত্রী হিসেবে মনে রাখেন, সেটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য।’
‘বিগ বস ১৩’-এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শেহনাজ পরে হিন্দি চলচ্চিত্র ও সংগীত ভিডিওতে কাজ করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন নতুন প্রকল্প নিয়েও এখন ব্যস্ত সময় পার করছেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category