• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Headline
ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, বিভিন্ন স্থাপনার ক্ষতি যুক্তরাষ্ট্রের হাতে আর ১৪ দিন চলার মতো তেল অবশিষ্ট আছে! হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, শঙ্কা বাড়ছে তেল সরবরাহে দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তিন কাশ্মীরি নেতার বৈঠক হুথিদের বিরুদ্ধে স্থল যুদ্ধের জন্য পুনর্গঠিত হচ্ছে ইয়েমেনের সেনারা গ্রিডে যুক্ত হলো আদানির ইউনিট-২, বাড়বে বিদ্যুৎ সরবরাহ ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরত চেয়ে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করতে চায় জিপিএইচ ইস্পাত নতুন করে চাপে পড়তে পারে বাংলাদেশের বাণিজ্য ও জ্বালানি

বাংলা সিনেমার ভেনিস জয়, ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : বাংলাদেশের সিনেমার জন্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে এল বড় প্রাপ্তির সুখবর। প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ আয়োজনে বাংলাদেশের সিনেমা হিসেবে অংশ নিয়েই বাজিমাত করেছে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস’ বা ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ অর্জন করেছে সিনেমাটি। এর মাধ্যমে এই বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন রুবাইয়াত হোসেন।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান রুবাইয়াতের হাতে এই পুরস্কারটি তুলে দেন। সামাজিক মাধ্যমে অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু একটি পোস্টের মাধ্যমে এই অর্জনের খবরটি নিশ্চিত করেছেন।
হাজারো সিনেমার মধ্য থেকে ধাপে ধাপে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সেরা সিনেমাগুলো ভেনিস চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়। প্রথমবারের মতো এই আন্তর্জাতিক উৎসবের অফিশিয়াল শাখায় (অরিজন্তি বিভাগে) বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে এটি মনোনয়ন পেয়েছিল। গত ৬ সেপ্টেম্বর ভেনিসে প্রিমিয়ার হওয়ার পর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে সিনেমাটির ব্যাপক প্রশংসা পায়।
এবার মূল পুরস্কার ঘোষণার আগেই এই সুসংবাদ পেলেন রুবাইয়াত। পৃথিবীর সবচেয়ে পুরোনো এই চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর ভেনিস লিডোতে গত ২ সেপ্টেম্বর শুরু হয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। এদিনই অফিশিয়াল শাখার পুরস্কার দেওয়া হবে, যেখানে অরিজন্তি বিভাগেও লড়ছে বাংলাদেশের এই সিনেমা।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী এবং রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে। ভেনিসের গণ্ডি পেরিয়ে সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category