• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

বাসচালককে মারধরের প্রতিবাদে নওগাঁয় ফের বাস চলাচল বন্ধ

Reporter Name / ৭৯ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নওগাঁ: অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চালুর একদিন পর এবার নওগাঁয় অভ্যন্তরীণ রুটে আবারও অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলার বদলগাছী উপজেলায় আরেক বাসচালককে মারধরের প্রতিবাদে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাতটা থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বাস মালিক ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসশ্রমিকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে ওই দিন নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে মারধরের অভিযোগ ওঠে সিএনজিচালকদের বিরুদ্ধে। আহত রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন।
এদিকে এর প্রতিবাদে এবং ঘটনার বিচার ও মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে ২৭ সেপ্টেম্বর সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকেরা। পরে প্রশাসনের সঙ্গে কয়েক দফা আলোচনা শেষে ২৮ সেপ্টেম্বর রাতে বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলার সব রুটে বাস চলাচলও শুরু হয়। তবে মঙ্গলবার বদলগাছীতে একটি যাত্রীবাহী বাস গেলে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা ওই বাসের চালককে মারধর করেন বলে অভিযোগ করেন বাসশ্রমিকেরা। এর প্রতিবাদে বুধবার সকাল সাতটা থেকে আবারও বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বাস মালিক ও শ্রমিক নেতারা বলছেন, নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশাসহ থ্রি-হুইলার শহরের বাইরে দূরপাল্লার রুটে যাত্রী পরিবহন করতে পারে না। কিন্তু এ নিয়ম অমান্য করে আঞ্চলিক মহাসড়কে এসব যানবাহন চলাচল করছে। এতে প্রায়ই বাসশ্রমিকদের সঙ্গে বিরোধ ও সংঘাতের ঘটনা ঘটছে।
বাস বন্ধ থাকায় সকাল থেকেই বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। রাজশাহীসহ দূরের গন্তব্যে যেতে অনেকে সিএনজি, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের ওপর নির্ভর করছেন। এতে স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগও করেছেন যাত্রীরা।
নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনার পর যেসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল, সেগুলো আমাদের লিখিতভাবে দেওয়া হয়নি। ফলে সাধারণ শ্রমিকদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। সিদ্ধান্তগুলো লিখিতভাবে দেওয়া হলে আজ থেকেই বাস চলাচল স্বাভাবিক করা সম্ভব।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, তাদের অভ্যন্তরীণ কিছু দ্বন্দ্বের কারণে বাস চলাচল স্বাভাবিক হচ্ছে না। তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। বাস চলাচল স্বাভাবিক করতে তাদের সঙ্গে আলোচনা অব্যাহত আছে। আশা করি খুব দ্রুত বাস চলাচল স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category