• বুধবার, ২০ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Headline
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যত আবার ফেরত এসেছে , বললেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম কালিয়াকৈরে ভূমি সেবার উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা টিভির এক দশক পূর্তি উদযাপিত ‘এস আলম’ দেশি নাকি বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার ইবোলা-হান্টা প্রাদুর্ভাব বর্তমান সময়ে ‘বিপজ্জনক’ লক্ষণ: ডব্লিউএইচও তিতাসে ব্রিজ দখল করে ভুট্টা শুকানোর অভিযোগ কচুয়ায় প্রবীণ ব্যবসায়ী নারায়ণ চন্দ্র বাওয়ালীর স্মরণে শোক সভা অনুষ্ঠিত ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান গণতন্ত্র না থাকলে কোনো ক্ষেত্রেই উন্নয়ন সম্ভব নয় : চিফ হুইপ

বিটিভির ‘ঈদ আনন্দ মেলা’য় থাকছে অনেক চমক, উপস্থাপনায় নিশো

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

প্রভাত বিনোদন : নতুন আঙ্গিক, বর্ণিল মঞ্চসজ্জা আর একঝাঁক জনপ্রিয় তারকাকে নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের আনন্দ মেলা। বিটিভিতে ঈদের দিন রাত ১০টার খবরের পর এটি প্রচারিত হবে। গীতিকার কবির বকুলের পরিকল্পনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
আয়োজকেরা জানিয়েছেন, এবারের অন্যতম আকর্ষণ উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। বিশেষ কোরিওগ্রাফিতে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানে তাঁকে নতুনভাবে দেখা যাবে। অন্যদিকে আশা ভোসলের স্মরণে ‘কাল সারা রাত ছিল স্বপ্নের রাত’ গাইবেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। পরিবেশনাটিতে নাচে অংশ নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী ও শাওন। আরও থাকছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ।
‘এমন একটা মা দে না’ গানটি তিনি নতুন করে গেয়েছেন। নতুন গান ‘কৃষ্ণচূড়া’ নিয়ে হাজির হচ্ছেন ন্যান্‌সি ও ইমরান মাহমুদুল। গানটির কথা লিখেছেন কবির বকুল। ‘রূপনগরের রাজকন্যা’ গানের তালে নৃত্য পরিবেশন করবেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। আর ‘দূর দ্বীপবাসিনী’ গানে একসঙ্গে নাচবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। নৃত্য পরিচালনায় রয়েছেন ইভান শাহরিয়ার ও নৃত্যভূমি।
দর্শক অংশগ্রহণে ‘রঙ’ শিরোনামের একটি বিশেষ পর্বে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা পরীমনি। পাশাপাশি কয়েকজন জনপ্রিয় তারকাকে নিয়ে থাকবে একটি কুইজ শো। এতে অংশ নিয়েছেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান ও খায়রুল বাশার।
একটি বিশেষ পারফরম্যান্স নিয়ে হাজির হবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়া। ‘অ-মানুষ’ শিরোনামের একটি বিশেষ স্টেজ পারফরম্যান্সে থাকছেন অভিনেতা সুমন এবং কৌতুকশিল্পী শাওন।
আয়োজকদের আশা, গান, নৃত্য, কৌতুক, কুইজ ও তারকাদের ভিন্নধর্মী উপস্থাপনা দিয়ে সাজানো এবারের আনন্দ মেলা ঈদের টেলিভিশন আয়োজনে দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category