• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

বিতর্কিত মন্তব্যের জেরে তোপের মুখে কঙ্গনা বললেন ‘তারা দেশের সম্পদ’

Reporter Name / ৪৬ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : নতুন প্রজন্ম বা ‘জেন-জি’ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তোপের মুখে পড়েছিলেন ভারতীয় অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। আখ্যা দিয়েছিলেন, জেন-জি নাকি ‘নর্দমার প্রজন্ম’। কিন্তু এবার সুর বদলে তাদের ‘দেশের চালিকা শক্তি ও সম্পদ’ বলে মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি ভারতের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আগের অবস্থান থেকে সরে কঙ্গনা বলেছেন, তরুণ প্রজন্মই দেশটির সবচেয়ে বড় শক্তি। বলেছেন, ‘জেন-জি আমাদের দেশের শক্তি এবং জাতির জন্য এক বিশাল সম্পদ। আমাদের তরুণরা যেভাবে দেশের সংস্কৃতি ও পরিচয়ের দূত হিসেবে নিজেদের তুলে ধরছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত। এর আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কেন্দ্র করে এক বিক্ষোভ কর্মসূচিতে তরুণদের একাংশের আপত্তিকর মন্তব্যের জেরে ক্ষোভ প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী-রাজনীতিবিদ।
সে সময় জেন-জিদের ‘গাটার জেনারেশন’ বা ‘নর্দমার প্রজন্ম’ বলে কটাক্ষ করেন তিনি। এমনকি তরুণদের ওই সব ভিডিওকে ‘বমি উদ্রেককারী’ হিসেবেও অভিহিত করেছিলেন। কঙ্গনার সেই মন্তব্য সামাজিক মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category