• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সীমানার কাটাতার ও পিলার ভেঙ্গে ফেলার অভিযোগ পিরোজপুরে অধ্যক্ষ আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল গুজব প্রতিরোধে সমন্বিত প্রস্তুতির তাগিদ বিশিষ্টজনদের নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী দেশে পরিকল্পিতভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে: রিজভী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক : ডিএসসিসি প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি

বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত!

Reporter Name / ৭৭ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ২০২৮ সালে ১০০ বছর পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই মাইলফলক উদযাপনে বছরজুড়ে নানা আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড। এর মধ্যে ভারতীয় দল বনাম বিশ্ব একাদশের একটি বিশেষ ম্যাচ আয়োজনের প্রস্তাবও রয়েছে।
সম্প্রতি মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শতবর্ষ উদযাপনের বিষয়টি আলোচনায় আসে। সভায় সিদ্ধান্ত হয়েছে, আয়োজনের পরিকল্পনা ও ব্যবস্থাপনার জন্য একটি কমিটি গঠন করা হবে। ২০২৭ সালের ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৮ সালজুড়ে চলতে পারে শতবর্ষ উদযাপন।
এই ম্যাচটি আয়োজনের ভাবনা থাকলেও, এ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ম্যাচের সম্ভাব্য তারিখ, ভেন্যু কিংবা দুই দলের খেলোয়াড়দের তালিকাও প্রকাশ করা হয়নি। শতবর্ষ উদযাপনের পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
বিশ্ব একাদশের বিপক্ষে ভারতের ম্যাচ আয়োজনের ধারণা অবশ্য নতুন নয়। অতীতে বিভিন্ন উপলক্ষে এমন ম্যাচ হয়েছে। বিসিসিআইয়ের শতবর্ষ উদযাপনেও তেমন একটি আয়োজন হলে তা হতে পারে ভারতীয় ক্রিকেটের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার বিশেষ উপলক্ষ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category