• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা ও আশপাশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন বড় মূলধনের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত বাধ্যতামূলক করা হবে : অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান রামিসা হত্যার বিচার দাবিতে পল্লবী থানায় ঢুকে এলাকাবাসীর বিক্ষোভ হাম ও উপসর্গে সাত জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে কাজ করতে চাই না: ভূমি প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েই আবারও কাফ ইনজুরিতে পড়েছেন নেইমার

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস : সকল জল্পনার অবসান কাটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমার। কিন্তু চোট তো তার পিছু ছাড়ার নয়। বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েই নতুন করে আবারও কাফ ইনজুরিতে পড়েছেন তিনি। ফলে সান্তোসের পরের কয়েকটি ম্যাচে মাঠে নামা হচ্ছে না তার। তবে এবারের চোট ততটা গুরুতর নয়। আগামী সপ্তাহে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার মতো ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
বুধবার সান্তোসের মেডিকেল প্রধান রদ্রিগো জোগাইব নিশ্চিত করেছেন, নেইমারের ডান পায়ের কাফে ২ মিলিমিটারের একটি ফোলা ধরা পড়েছে। স্বস্তির খবর হলো, চোট বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা হবে না বলেই মনে করছেন তিনি। আগামী ২৭ মে ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে নেইমারের।
জোগাইব ব্রাজিলিয়ান ক্রীড়া মাধ্যম ‘জি’– কে বলেন, ‘নেইমারের ছোট ধরনের কাফ ইনজুরি হয়েছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী, সে আগামী সপ্তাহেই জাতীয় দলে যোগ দেওয়ার মতো ফিট হয়ে উঠবে।’
বর্তমানে নিজের ব্যক্তিগত স্টাফদের নিয়ে সান্তোসের রেই পেলে ট্রেনিং সেন্টারে চিকিৎসা নিচ্ছেন নেইমার। পাশাপাশি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের চিকিৎসকরাও তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।
মাত্র দুই দিন আগেই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের দলে নেইমারকে রেখেছিলেন। এটি হতে যাচ্ছে তার চতুর্থ বিশ্বকাপ।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, চূড়ান্ত দল ঘোষণার আগে এই ইনজুরি নিয়ে আনচেলত্তির কোচিং স্টাফদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে ৩১ মে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমারের খেলা নিয়ে শঙ্কা ছিল।
বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।


আপনার মতামত লিখুন :
More News Of This Category