• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পোশাকে ফুটে উঠলো বাংলাদেশ, আলো ছড়ালেন সানজয়

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে আলো, সুর আর উচ্ছ্বাসের ভিড়ে হঠাৎই চোখ আটকে যায় এক শিল্পীর পোশাকে। মেরুন রঙের স্যুটে ফুটে উঠেছে রয়েল বেঙ্গল টাইগার, শাপলা আর লাল-সবুজের ছাপ। আর বারবার হাতার সেই নকশার দিকে ইশারা করে তিনি যেন জানিয়ে দিচ্ছিলেন—এটাই তার শিকড়, এটাই তার পরিচয়। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীতশিল্পী সানজয় দেব। শুক্রবার (১২ জুন) ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহি ও ফরাসি পপশিল্পী ভেজিড্রিমের সঙ্গে ‘সির সির’ গান পরিবেশন করেন সঞ্জয়। তবে তার পারফরম্যান্সের পাশাপাশি আলোচনায় আসে বাংলাদেশের প্রতীক বহন করা সেই বিশেষ পোশাক।
মঞ্চে পারফরম্যান্সের সময় কয়েকবার স্যুটের হাতার নকশার দিকে ইশারা করতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকেই বিষয়টিকে বাংলাদেশের প্রতি তার ভালোবাসা ও গর্বের প্রকাশ হিসেবে দেখছেন।
ইতিমধ্যে দেশের সংগীতশিল্পীসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সঞ্জয়ের পারফরম্যান্সের ভিডিও শেয়ার করে তাকে অভিনন্দন জানিয়েছেন। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরায় প্রশংসা করছেন ভক্তরাও। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও পারফরম্যান্সের একটি ভিডিও প্রকাশ করেছেন সানজয়। সেখানে তিনি লিখেছেন, ‘গু ঢ়বড়ঢ়ষব. ঞযরং রং লঁংঃ ঃযব ংঃধৎঃ ড়ভ ংড়সবঃযরহম নবধঁঃরভঁষ.’— বাংলায় যার অর্থ, ‘আমার মানুষ, সুন্দর কিছুর এটি কেবল শুরু।’
জানা গেছে, বাংলাদেশের শ্রীমঙ্গলে জন্ম সানজয় দেবের। শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামে। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বিভিন্ন সংস্কৃতি ও সংগীতধারার মিশেলে তৈরি হয়েছে তার নিজস্ব সংগীতজগৎ। তবে বিশ্বমঞ্চে দাঁড়িয়েও তিনি যে নিজের শিকড়কে ভুলে যাননি, বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে তার উপস্থিতি যেন সেটাই নতুন করে মনে করিয়ে দিলো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category