• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

বিশ্বকাপের ফাইনালের রাতে ঢাকার মঞ্চে গাইবেন সঞ্জয়

Reporter Name / ৭০ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : ফিফা বিশ্বকাপের থিম সং করে আলোচনায় রয়েছেন বাংলাদেশি-আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়। নোরা ফাতেহির সঙ্গে তার ‘সির সির’ সাড়া জাগিয়েছে বেশ। প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবে পারফর্ম করেছেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে। সবমিলিয়ে সঞ্জয়কে ঘিরে এখন দর্শক-শ্রোতার আগ্রহ চরমে। এর মধ্যেই খবর এলো, দেশে আসছেন সঞ্জয়। গাইবেন ঢাকার মঞ্চে। তাও আবার বিশ্বকাপের ফাইনালের রাতে। তবে তিনি দেশে আসার আগেই অন্তর্জালে এলো তার নতুন গান ‘কার জন্য’। লোক গানটিতে তার সঙ্গে আছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী মাখন মিয়া।
১২ জুলাই কাইনেটিক মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশিত হয়েছে। এর কথা লিখেছেন জুয়েল মোর্শেদ ও রিয়াজ আলী। সুর-সংগীতে সঞ্জয়। গানে লোকজ সুরের সঙ্গে আধুনিক ইলেকট্রিক মিউজিকের সমন্বয় করেছেন তিনি।
সঞ্জয় জানান, গত বছরের ডিসেম্বরে ঢাকায় এসেছিলেন তিনি। সে সময়ই গানটি করেন। অবশেষে তা প্রকাশ্যে এলো। দেশের লোকগানের ঐতিহ্য বিশ্ব দরবারে উপস্থাপনের লক্ষ্যেই গানটি করেছেন বলে জানান শিল্পী।
এদিকে ১৮ জুলাই দেশে ফিরবেন সঞ্জয়। পরদিন রাজধানীর বনানী পূজা মাঠে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত হোমকামিং কনসার্ট। বিশ্বকাপ ফাইনালের আগে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে এই বিশেষ পরিবেশনা। এরপর উপস্থিত দর্শকরা জায়ান্ট স্ক্রিনে একসঙ্গে উপভোগ করবেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category