• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না: ক্রিস্টেনসেন ২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন বাতিল করলো ইসি হামে এ পর্যন্ত ৬৭৭ শিশুর মৃত্যু , ব্যয়ও বাড়ছে চিকিৎসার ২৩ জুন ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল খেলার পাশাপাশি পড়াশোনা-সংস্কৃতিতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়: অ্যাটর্নি জেনারেল কাঁচামাল আমদানিতে ৩০% মূল্য সংযোজনের শর্ত বহাল রাখার দাবি বিটিএমএর বকেয়া বেতন দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া আগস্ট থেকেই চলবে ঢাকা-পাবনা ট্রেন: রেলমন্ত্রী

ব্রাজিলের জয়ে ভীষণ উচ্ছ্বসিত সংগীতশিল্পী সাবরিনা পড়শী

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : সংগীতশিল্পী সাবরিনা পড়শীর প্রিয় ফুটবল দল ব্রাজিল। যদিও এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচটি পুরোপুরি দেখতে পারেননি। মরক্কোর সঙ্গে কষ্টার্জিত ড্রয়ের কারণে মনও খারাপ হয়েছিল। তবে সপ্তাহ ঘুরতেই আনন্দে ভাসলেন ব্রাজিল ভক্তরা। শনিবার (২০ জুন) সকালে হাইতির বিপক্ষে দারুণ জয় ছিনিয়ে নিয়েছে সেলেসাওরা। ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে হাইতিকে। আর এ জয়ে ভীষণ উচ্ছ্বসিত পড়শীও।
ব্রাজিলের জার্সি পরে ছবি দিয়েছেন ফেসবুকে। সঙ্গে জানিয়েছেন শুভ সকালের বার্তা। তবে তারও আগে গতকাল রাতেই ব্রাজিলের জন্য উচ্ছ্বাস শুরু করে দিয়েছিলেন গায়িকা। নিজের গানেই মাতলেন সে আনন্দে। জার্সি পরে ঠোঁট নেড়েছেন তার ‘বড় একা’ গানটির সঙ্গে।
এ গানটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে। অনেকেই গানটির সঙ্গে টিকটক, রিলস বানাচ্ছেন। এবার গায়িকা নিজেও সামিল হলেন সে স্রোতে। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সবসময় ব্রাজিল।’
পড়শীর ওই রিল দারুণ সাড়া ফেলেছে। ১১ ঘণ্টায় এর ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ। আর রিঅ্যাকশনের সংখ্যা ১ লাখ ৫ হাজারেরও বেশি। মন্তব্যও পড়েছে ৫ হাজার সাতশর বেশি। বোঝার বাকি নেই, ব্রাজিল নিয়ে পড়শীর উচ্ছ্বাসে নেটিজেনরাও খুশি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category