• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Headline
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ শুরু: আইনমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নিতে চায় সৌদি আরব নিরাপদ-কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বেশি গুরুত্ব দেয় সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই- পানিসম্পদ মন্ত্রী গ্যাসের অভাবে উৎপাদন কম, ছুটি বাড়িয়েছে কিছু কারখানা

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় উদ্‌যাপন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ তে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে যায় ব্রাজিল। তবে ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে নিয়ে খোঁচা দিচ্ছিলেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে তার একাধিক পোস্টের চিত্র তাই বলছে।
আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে সরাসরি ম্যাচটি উপভোগ করেন, এবং ব্রাজিলের পরাজয় ও টুর্নামেন্ট থেকে বিদায় বেশ যেন আনন্দের মেজাজেই উদ্‌যাপন করেন।
ম্যাচ চলাকালীন ও ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেন মেহজাবীন চৌধুরী। গ্যালারি থেকে শেয়ার করা নিজের কিছু ছবির ক্যাপশনে তিনি রসিকতা করে লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’ লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরা মেহজাবীনকে বাংলাদেশের জাতীয় পতাকাও ওড়াতেও দেখা যায়।
ম্যাচ চলাকালে ভক্তদের উদ্দেশে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’
ম্যাচের শেষ বাঁশি বাজার পর ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে গ্যালারিতে হাত উঁচিয়ে উল্লাস প্রকাশ করেন এই তারকা। স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় এবং ব্রাজিলের বিদায়ের দৃশ্যপটকে পেছনে রেখে তৈরি একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে মেহজাবীন লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’
প্রিয় দলের চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন নাটকীয় বিদায়ে মেমেহজাবীনের এই ট্রল ও উল্লাসভরা পোস্টগুলো সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলে।
উল্লেখ্য, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে স্তব্ধ করে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে নরওয়ে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category