• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Headline
ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে: তথ্য প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ ২৫ হাজার কোটির মালিক কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ রবিচন্দর শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল— সতর্ক জামাল তুরস্কের ফার্স্ট লেডির দেয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন এক বছরের জন্য মাঠের বাইরে সাদ উদ্দিন! ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ফিরে যাচ্ছেন চীনা শিক্ষার্থীরা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে : রিজভী

ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে: তথ্য প্রতিমন্ত্রী

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া ভুয়া সংবাদ, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেকিং ইউনিট ‘বাংলা ফ্যাক্ট’ এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকাশ করা হয়েছে ৫৫২টি। বৃহস্পতিবার জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের বিরোধীদলীয় (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান। বাসস
প্রতিমন্ত্রী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া সংবাদ, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদফতর ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বাংলা ফ্যাক্টের ওয়েবসাইটে ফ্যাক্টচেক, মিডিয়া অ্যানালাইসিস ও ডিজিটাল লিটারেসি বিষয়ক বিভিন্ন কনটেন্ট প্রকাশ করা হচ্ছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ও নাম ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ চিহ্নিত করেছে বাংলা ফ্যাক্ট। এছাড়া সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে প্রোপাগান্ডা ও অপতথ্য প্রচারকারী ১৯টি ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে। বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ায় এমন ৮ শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট এবং শতাধিক এক্স অ্যাকাউন্টও চিহ্নিত করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বাংলা ফ্যাক্ট প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করছে। গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে শিগগিরই ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে। তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পিআইবির প্রশিক্ষণ বিভাগ তিন দিনব্যাপী ৪৪টি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মোট ১ হাজার ৬৯১ জনকে প্রশিক্ষণ দিয়েছে। প্রতিটি প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্টচেকিং বিষয়ে সেশন অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি গুজব মোকাবিলা, বিদ্বেষমূলক প্রচার শনাক্তকরণ, ফ্যাক্টচেকিং এবং সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, গত ৮ এপ্রিল থেকে শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনসহ প্রতিদিন সকালে দৈনিক পত্রিকার মুদ্রিত ও অনলাইন সংস্করণ, ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর ও ক্ষতিকর গুজব সংক্রান্ত সংবাদ যাচাই-বাছাই করা হচ্ছে। এ লক্ষ্যে তথ্য অধিদফতরের গঠিত কমিটি ছকবদ্ধ প্রতিবেদন তৈরি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠাচ্ছে। মন্ত্রণালয় থেকে বিভ্রান্তিকর তথ্য, গুজব, উসকানিমূলক বক্তব্য, ফটোকার্ড, অডিও-ভিডিও ও বিকৃত তথ্য প্রচারকারী সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ করা হচ্ছে।
এদিকে, নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ গেজেট আকারে প্রকাশিত হয়। তবে সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের আয়কর প্রদান নিয়ে মতপার্থক্য এবং একাধিক মামলা চলমান থাকায় এটি কার্যকর করা সম্ভব হয়নি। যদিও গেজেট প্রকাশের পর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও কয়েকটি প্রতিষ্ঠান এ রোয়েদাদ বাস্তবায়ন করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category