• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে শর্ত বলতে কিছু ছিল না: মাহদী আমিন ‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম ব্যবসায়ী টিটন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ করল ইন্দোনেশিয়া স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ: বিচারক ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, আংশিক চালু ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী ঢাকার বস্তি ও উপকূলের ৮ জেলার উন্নয়নে আসছে ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প পোশাকশ্রমিকদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি অপর্যাপ্ত: বাবুল আক্তার

ভেষজ ওষুধ উৎপাদনে নতুন কোম্পানি করবে বেক্সিমকো ফার্মা

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: ভেষজ ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের জন্য নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি। তথ্য অনুযায়ী, নতুন কোম্পানিটির নাম হবে বেক্সিমকো ফার্মা নিউট্রাসিউটিক্যালস লিমিটেড। এ কোম্পানিটির শতভাগ মালিকানা থাকবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের হাতে। গত ১২ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠনের এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং স্বাস্থ্যসেবা বাজারে নিজেদের অবস্থান সম্প্রসারণের কৌশলের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত নতুন প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি টাকা। এ মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ১০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে। আর প্রাথমিক পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ১০ কোটি টাকা। এর পুরো অর্থ বিনিয়োগ করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
নতুন প্রতিষ্ঠানটি মূলত ভেষজ ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণে কাজ করবে। এর মাধ্যমে ওষুধের পণ্যের পরিসর বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে কোম্পানিটি।
তবে নতুন কোম্পানিটির নিবন্ধন ও কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় আইনগত এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে। এসব অনুমোদন পাওয়ার পরই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এদিকে, নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠনের উদ্যোগের কারণে তাৎক্ষণিক বা মধ্যমেয়াদে কোম্পানির আর্থিক কার্যক্রমে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category