• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

ভোলায় ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ভোলা: ভোলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। জব্দকৃত পলিথিনের ওজন ৫ হাজার ৫০০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানিয়েছেন কোস্টগার্ড। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত এই পলিথিন জব্দের তথ্য নিশ্চিত করেন।
এ সময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা সোমবার (৩১ আগস্ট) রাতে ভোলার লালমোহন পৌরসভার বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ওই এলাকায় পাঁচটি গোডাউনে সন্দেহজনকভাবে তল্লাশি করা হয়। তল্লাশিতে গোডাউনগুলো থেকে পাঁচ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। তিনি আরও জানান, গোডাউনে রেখে অসাধু ব্যবসায়ীরা ওই নিষিদ্ধ পলিথিনগুলো বাজারজাত করতো। নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত পলিথিন ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও পরিবেশ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category