• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

মজুত থাকার পরও স্যালাইন বাইরে থেকে কিনতে বললেন নার্স, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name / ১১০ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নওগাঁ: নওগাঁ জেনারেল হাসপাতালে মজুত থাকা সত্ত্বেও এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে বলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় ওই রোগীর স্যালাইন কেনার টাকা নিজের পকেট থেকে পরিশোধ করে দেন তিনি। এ সময় দায়িত্বে থাকা এক নার্সকে সতর্ক করেন মন্ত্রী। রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী প্রায় এক ঘণ্টা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, ফার্মেসি ও রান্নাঘর ঘুরে দেখেন। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনের একপর্যায়ে মজুত থাকা স্যালাইন রোগীকে না দিয়ে বাইরে থেকে কিনতে বলার বিষয়টি তার নজরে আসে। এতে সংশ্লিষ্ট নার্সের প্রতি ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে ওই রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার টাকা নিজের পকেট থেকে ফেরত দেন তিনি।
পরিদর্শন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে গিয়ে অনুপস্থিত চিকিৎসকদের মোবাইল ফোনে কল করেন মন্ত্রী। এ সময় তাদের অনুপস্থিতির কারণ জানতে চান তিনি। পরে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল পরিদর্শনে গিয়ে অনিয়ম পাওয়া গেছে। এখানে স্যালাইন মজুত থাকার পরেও রোগীকে দেওয়া হচ্ছিল না। এছাড়া একজন চিকিৎসককে অনুপস্থিত পাওয়া গেছে। এসব বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার এ জন্য নানামুখী উদ্যোগ নিয়েছে। খুব শিগ্গির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হবে।
এ সময় নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category