• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline
চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’ আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার ১৩৪৪ ম্যাচে গোল ৯৮৬ রোনালদোর, মেসির ১১৮৫ ম্যাচে ৯৩৭ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে ম্যানসিটির প্রতি ‘অনুভূতি কখনও বদলাবে না’ ডি ব্রুইনার সালমান–সাইফদের ঘিরে আতঙ্ক, বলিউডে শুটিং বন্ধের আশঙ্কা মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার সত্যিই কি সানি দেওলের ছেলের সঙ্গে শচীনের মেয়ের বিয়ে হচ্ছে?

ময়মনসিংহে বাসে যাত্রী জিম্মি করে মুক্তিপণ আদায়, আটক ‘মূলহোতা’

Reporter Name / ১৭৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা থেকে নারায়ণগঞ্জে ফেরার পথে বাসে জিম্মি করে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা জাহাঙ্গীর আলমের স্বজনদের কাছ থেকে এক লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে একটি চক্র। পরে র‍্যাবের অভিযানে তাকে উদ্ধার এবং চক্রটির মূলহোতা জাবেদ ইকবাল ওরফে বিহারি বাদলকে আটক করা হয়েছে।
র‍্যাবের দাবি, বাসটিকে ভাসমান আস্তানা বানিয়ে যাত্রীদের জিম্মি ও লুটপাট করত চক্রটি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ময়মনসিংহের দিঘারকান্দা এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসটি আটক করা হয়। পরে বাসে তল্লাশি চালিয়ে ধারালো ছুরিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
র‍্যাব জানায়, আটক জাবেদ ইকবাল ময়মনসিংহ নগরীর পাটগুদাম মদের ডিপো এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টির বেশি ডাকাতির মামলা রয়েছে। বাসটিকে ভাসমান আস্তানা হিসেবে ব্যবহার করে যাত্রীদের জিম্মি, লুটপাট ও মুক্তিপণ আদায় করত চক্রটি। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, অফিসের কাজ শেষে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জে ফেরার জন্য ভালুকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি বাস এসে তাকে তুলে নেয়। কিছুদূর যাওয়ার পর চক্রের সদস্যরা বাসে থাকা অন্য যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা-পয়সা কেড়ে নিয়ে তাদের রাস্তায় নামিয়ে দেন। এরপর বাসের জানালার পর্দা টেনে জাহাঙ্গীরের হাত-পা বেঁধে নির্যাতন করা হয়।
জাহাঙ্গীর বলেন, প্রাণ বাঁচাতে স্বজনদের মাধ্যমে বিকাশে এক লাখ ৩০ হাজার টাকা আনেন জাহাঙ্গীর। তবে টাকা পাওয়ার পরও চক্রটি তার কাছে আরও টাকা দাবি করতে থাকে। তিনি আরও বলেন, একপর্যায়ে বাসটি নারায়ণগঞ্জের দিকে না গিয়ে আব্দুল্লাহপুর ঘুরে আবার ময়মনসিংহের দিকে রওনা হয়। এতে আতঙ্কিত হয়ে জাহাঙ্গীর বিষয়টি স্বজনদের জানান। পরে তার ছোট ভাই শাহারুল তাৎক্ষণিকভাবে র‍্যাবকে বিষয়টি অবহিত করেন।
র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর মুক্তিপণের টাকা পাঠানো মুঠোফোনের অবস্থান এবং বাসটির গতিবিধি শনাক্ত করা হয়। পরে ত্রিশাল ও দিঘারকান্দা এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসটির গতিরোধ করা হয়। তিনি আরও বলেন, বাসটি আটক করার পর জাহাঙ্গীর আলমকে উদ্ধার করা হয়। এ সময় চক্রের মূলহোতা জাবেদ ইকবাল বাদলকে আটক করা হলেও অন্য সদস্যরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
র‍্যাবের দাবি, আটক বাদলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টির বেশি ডাকাতির মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসটিকে ব্যবহার করে যাত্রীদের জিম্মি ও লুটপাটের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category