• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Headline
গাইবান্ধায় ধানের কম হওয়ায় কৃষকরা বিপাকে মারা গেছেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কয়েক সেকেন্ডে থেমে গেল রোনালদোর লিগ জয়ের উৎসব ব্রাজিলের বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ১৮ মে, নেইমারকে নিয়ে ঘোর অনিশ্চয়তা রিয়াল মাদ্রিদকে ধ্বংস করতে চায় একটি চক্র: ফ্লোরেন্তিনো পেরেজ ইউরোপের ফুটবল মৌসুম এখন শেষের পথে, ৮ জনের মধ্যে ৬ স্পেনের কোচ বার্সেলোনার সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে কোচ হ্যান্সি ফ্লিক কাতারের সেবাস্তিয়ান সোরিয়া বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় তাকে আমার নিজের সন্তানের মতো মনে হয় : তমা মির্জা মান্যতা আর সন্তানদের নিয়েই দিনকাল কাটছে সঞ্জয়ে দত্তের

মান্যতা আর সন্তানদের নিয়েই দিনকাল কাটছে সঞ্জয়ে দত্তের

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউডের ‘ব্যাড বয়’ খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। রূপালি পর্দার মারকুটে নায়ক হোক কিংবা বাস্তব জীবনের বিতর্কিত অধ্যায় সবখানেই তিনি খবরের শিরোনাম। তবে সঞ্জয়ের জীবনের সবচেয়ে চর্চিত বিষয় হলো তার অবাধ নারীসঙ্গ এবং বৈচিত্র্যময় ব্যক্তিগত জীবন। তিনবার বিয়ের পিঁড়িতে বসা এই অভিনেতার জীবনে এসেছে অসংখ্য প্রেমিকা। এমনকি এক বিদেশিনির সঙ্গে গোপন সম্পর্কের জেরে বারবার হোঁচট খেয়েছে তার সংসার। সঞ্জয় দত্তের জীবনের প্রথম অধ্যায় শুরু হয়েছিল ১৯৮৭ সালে রিচা শর্মার সঙ্গে।
তাদের ঘর আলো করে এসেছিল কন্যাসন্তান ত্রিশলা। কিন্তু সুখের সেই দিনগুলো বেশিদিন স্থায়ী হয়নি। ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রিচার। স্ত্রীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়লেও সঞ্জয়ের জীবনে বসন্তের হাওয়া বইতে দেরি হয়নি। রিচার মৃত্যুর পরপরই এক বিদেশিনির প্রেমে বুঁদ হয়েছিলেন এই মেগাস্টার।
প্রথম স্ত্রীর মৃত্যুর দুই বছর পর, ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে বিয়ে করেন সঞ্জয়। কিন্তু বিয়ের পরও থেমে থাকেনি তার প্রেমের গাড়ি। বলিউডের অলিতে-গলিতে কান পাতলেই তখন শোনা যেত সুস্মিতা সেনের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা। তবে সুস্মিতা ছাড়াও সঞ্জয়ের জীবনে তখন রাজত্ব করছিলেন ‘নাদিয়া’ নামের এক রহস্যময়ী নারী।
সঞ্জয় ও নাদিয়ার সম্পর্ক এতটাই জটিল ছিল যে, নাদিয়াকে না জানিয়েই শুটিংয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন অভিনেতা। ২০০২ সালে ‘কাঁটে’ ছবির শুটিংয়ের জন্য এক সপ্তাহ আমেরিকায় ছিলেন সঞ্জয়। কিন্তু নাদিয়ার নজর এড়ানো ছিল দায়! অভিনেতার বিদেশে যাওয়ার খবর শুনে তিনিও পিছু পিছু পাড়ি জমান সুদূর আমেরিকায়। এমনকি সোজা শুটিং সেটে পৌঁছে গিয়ে সঞ্জয়কে রীতিমতো চমকে দিয়েছিলেন তিনি। তবে এই টানাপোড়েনের সম্পর্কটিও শেষ পর্যন্ত টেকেনি।
নানা চড়াই-উতরাই আর প্রেমের গোলকধাঁধা পেরিয়ে ২০০৮ সালে মান্যতা দত্তকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেন সঞ্জয়। ২০১০ সালে তাদের ঘর আলোকিত করে আসে যমজ সন্তান। মান্যতার হাত ধরেই অভিনেতা খুঁজে পান জীবনের প্রকৃত স্থিতিশীলতা। বর্তমানে মান্যতা আর সন্তানদের নিয়েই তার রঙিন সংসারের দিনকাল কাটছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category