• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Headline
বাগেরহাটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সীমানার কাটাতার ও পিলার ভেঙ্গে ফেলার অভিযোগ পিরোজপুরে অধ্যক্ষ আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল গুজব প্রতিরোধে সমন্বিত প্রস্তুতির তাগিদ বিশিষ্টজনদের নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী দেশে পরিকল্পিতভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে: রিজভী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক : ডিএসসিসি প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি

মায়ামীতে ঝড় তুলতে প্রস্তুত জায়েদ খান

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামীতে বসতে যাচ্ছে ‘এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো’-এর জমকালো আয়োজন। আর এই প্রথমবার এই আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন অভিনেতা জায়েদ খান। আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর দু’দিনব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে আমেরিকার প্রবাসীদের মধ্যে এখন বইছে উৎসবের আমেজ।
এশিয়ার বিভিন্ন দেশের খ্যাতনামা ও শীর্ষ তারকা শিল্পীরা অংশ নেবেন কালচারাল শো-এর এই বিশাল আসরে। একই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জায়েদ খান। আয়োজনে বাংলা চলচ্চিত্রের বেশ কিছু জনপ্রিয় ও সুপারহিট গানের সাথে দর্শক মাতাতে দেখা যাবে এই অভিনেতাকে।
এদিকে, ঢালিউডের এই আলোচিত তারকা মায়ামীর মঞ্চে পারফর্ম করবেন এমন খবরে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রিয় তারকাকে কাছ থেকে দেখার পাশাপাশি তার পরিবেশনা উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় প্রবাসীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category