• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
পোশাকশিল্পে অস্থিরতা, সরকারকে কঠোর অবস্থান নিতে হবে: জামায়াত আমির ভাঙচুর-সহিংসতায় বিদেশি ক্রেতারা ভারতসহ অন্য দেশে চলে যাচ্ছেন পোশাক খাতে অস্থিরতার নেপথ্যে সাবেক মন্ত্রী, এমপি ও কিছু শিল্পমালিক: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চল আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেয়ার অভিযোগে আটক ১ আবার মিরপুরে সড়কে নামার চেষ্টা পোশাকশ্রমিকদের ডেঙ্গুতে মৃত্যু, স্যালাইন নেই: স্বাস্থ্য ব্যবস্থাপনা কোথায়? কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, চরম দুর্ভোগে যাত্রীরা দু’দিনের সফরে কলকাতার ৫ জায়গায় থেকে ঘুরে আসুন

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেয়ার অভিযোগে আটক ১

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেয়ার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। পুলিশ বলছে , ওই ব্যক্তি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে পুলিশের গাড়িতে আগুন দেয়ার কথা জানিয়েছেন। সোমবার ভোরে মিরপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর নাম রাজীব চন্দ্র দাস। এ ছাড়া পুলিশের গাড়িতে আগুন লাগানো ও ভাঙচুর করার অভিযোগে গতকাল রবিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করেছে পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সোমবার ভোরে রাজীবকে আটক করা হয়েছে। তাঁকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।
গতকাল রবিবার ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। সকাল থেকে বেলা একটা পর্যন্ত পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল দুপুরে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ১৯ জনকে আটক করার কথা জানিয়েছিল পুলিশ।
পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, গতকাল রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে আরও অনেককেই আটক করা হয়েছে। অভিযান চলছে। অভিযান শেষে প্রকৃত সংখ্যা বলা যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category