• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, টেটাবিদ্ধ ৬ জন তিন দিনের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর-দয়াল বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, ২ রাউন্ড গুলি ছুড়ল বিজিবি গরুর মাংস কাটাকাটির জন্য কসাইয়ের রেট চড়া , ভোগান্তি কোরবানিদাতাদের শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবি এলাকাবাসীসহ গোটা দেশের মানুষের ব্যাঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির উত্থানে গভীর উদ্বেগে দিন কাটছে দিপকের বাবা-মা’র ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করার গোপন ট্রিকস সাইবার হামলা ঠেকাতে যুক্তরাজ্যের নতুন ডিভাইস ‘সাইলেন্টগ্লাস’

মুক্তির আগেই দৃশ্য ফাঁস, নতুন ঝামেলায় শাহরুখের ‘কিং’

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

প্রভাত বিনোদন: শাহরুখ খানের ‘কিং’ মুক্তি পাবে চলতি বছরের বড়দিনে। সিদ্ধার্থ আনন্দর সিনেমাটির শুটিং এখনো চলছে। কিন্তু এরই মধ্যে ছবিটিকে ঘিরে শুরু হয়েছে বড় ধরনের নিরাপত্তা সংকট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি হওয়া একটি ‘ফ্যান এডিট’ ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে নির্মাতা দল। সিনেমাটির বিভিন্ন ফাঁস হওয়া দৃশ্য, পাপারাজ্জিদের ভিডিও ও সেটের স্থিরচিত্র জোড়া লাগিয়ে তৈরি করা হয় প্রায় ১৫ মিনিটের একটি ভিডিও, যেটিকে অনলাইনে ‘মিনি কিং’ বলেও প্রচার করা হচ্ছিল। সিদ্ধার্থ আনন্দর অ্যাকশন থ্রিলারকে ঘিরে আগ্রহ এমনিতেই তুঙ্গে। তবে নির্মাতাদের জন্য সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে একের পর এক ফুটেজ ফাঁস হয়ে যাওয়া। এর আগে ছবির ক্লাইমেক্স দৃশ্যের কিছু অংশ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। আবার কেপটাউনে শুটিং চলাকালে শাহরুখ ও দীপিকা পাড়ুকোনের একটি গানের দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।
প্রযোজনা-সংশ্লিষ্ট একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, ফাঁস হওয়া দৃশ্য নিয়েই টিম বিরক্ত ছিল। কিন্তু এআই দিয়ে বানানো ভিডিওটি পরিস্থিতিকে অন্য মাত্রা দিয়েছে। কারণ, এটি শুধু আলাদা আলাদা ক্লিপ নয়; বরং ছবির সম্ভাব্য গল্পও পুনর্গঠন করার চেষ্টা করেছে। ফলে দর্শকের অভিজ্ঞতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ ঘটনার পর মুম্বাইয়ের ঘোডবন্দর রোড এলাকায় চলমান শুটিংয়ে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। ব্যস্ত জনবহুল এলাকায় শুটিং হওয়ায় পুরোপুরি গোপনীয়তা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। ইউনিটের বাইরে মানুষের চলাচল সীমিত করা হয়েছে, বিশেষ করে অ্যাকশন দৃশ্য ও গুরুত্বপূর্ণ অংশের সময়। সূত্র বলছে, মুঠোফোন নিয়ন্ত্রণ করলেও বাইরে থেকে ফুটেজ ধারণ ঠেকানো প্রায় অসম্ভব। ছবিটির কাজ এখন শেষ পর্যায়ে। তবে আরও প্রায় দুই মাসের শুটিং বাকি রয়েছে। প্যাচওয়ার্ক, অতিরিক্ত অ্যাকশন দৃশ্য ও ভিএফএক্সের কাজ একসঙ্গে চলছে। নির্মাতারা জুলাইয়ের শেষ নাগাদ পুরো কাজ শেষ করার লক্ষ্য নিয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ভিডিও ও ছবিগুলো ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। তিনি ‘কিং’-এর সেট থেকে ফাঁস হওয়া কোনো ভিডিও বা ছবি শেয়ার না করার কথা বলেছেন। দর্শকদের বড় পর্দায় চমক উপভোগ করার সুযোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
বলিউডে বড় বাজেটের সিনেমার ক্ষেত্রে ফাঁস হওয়া ফুটেজ নতুন নয়। তবে এআই প্রযুক্তি ব্যবহার করে পুরো গল্পের কাঠামো তৈরি করে ফেলা এখন নির্মাতাদের জন্য নতুন আতঙ্ক। বিশেষ করে শাহরুখ খানের মতো তারকার সিনেমা হলে দর্শকের আগ্রহ এতটাই বেশি যে সামান্য তথ্যও মুহূর্তে ভাইরাল হয়ে যাচ্ছে।
‘কিং’ নিয়ে দর্শকের আগ্রহের আরেকটি কারণ, এটি দীর্ঘদিন পর শাহরুখকে পুরোপুরি অ্যাকশনধর্মী এক নতুন চরিত্রে হাজির করবে বলে ধারণা করা হচ্ছে। ফলে নির্মাতারা চাইছেন, সিনেমার চমক শেষ মুহূর্ত পর্যন্ত গোপন থাকুক।

ইন্ডিয়া টুডে অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category