• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Headline
স্থায়ী চাকরি নেই, আয় অনিশ্চিত, নিজের ঘরের স্বপ্নও অধরা, তবুও ভালোবাসা আছে ন্যাশনাল কস্টিউম পর্বে টাঙ্গাইলের লাল-সাদা শাড়ি পরে মঞ্চে উঠবেন সামিরা খান মাহি ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি এআই দিয়ে রায় লেখা যাবে না, বিচারকদের প্রধান বিচারপতি মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেয়া : স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসিনা আসুক, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে: নিতাই রায় চৌধুরী কৃষকদের সরকারি খাদ্য গুদামে ধান দেয়ার আহ্বান খাদ্য প্রতিমন্ত্রীর

রংপুরে পার্কিং করা বাসে আগুন

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রংপুর: রংপুরে গ্যারেজে পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে নগরীর মা ও শিশু হাসপাতালের সামনে সাজু মিয়ার গ্যারেজে শাপলা পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ নিয়ে দুই দিনে রংপুরে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলো। দুপুরে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী গ্যারেজের নৈশ্য প্রহরী সিরাজুল ইসলাম জানান, রাত ৩টা ৫ মিনিটের দিকে মাস্ক পড়া তিনজন ছেলে গ্যারেজের পাশ দিয়ে হেঁটে গিয়েছিল। এরপর কিছুক্ষণ পরই গাড়ির সামনের অংশ আগুন জ্বলে উঠে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এর মধ্যে পুরো বাসটি পুড়ে যায়।
বাস মালিক মিঠু মিয়া বলেন, বাসটি রংপুর-জলঢাকা রুটে চলাচল করতো। আমি নীলফামারী বাস-মিনিবাস ও কোচ সমিতির সদস্য এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন আমার বাসে আগুন দিয়েছে। আমার ধারণা গান পাউডার ছিটিয়ে বাসে আগুন দেয়া হয়েছে। একমাত্র রুটি-রুজির পথ বন্ধ হয়ে যাওয়ায় আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।
কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বলেন, আগুন লাগার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়েছে কিনা তাও পর্যবেক্ষণ করা হচ্ছে।
বুধবার ভোরে নগরীর পর্যটন মোটেলের বিপরীত পাশে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বাসটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া ওইদিন বেলা দুইটার দিকে বাস টার্মিনালের পাশে মৎস্য আড়ত এলাকায় অগ্নিসংযোগে পুড়ে যায় হৃদয়-তাহসিন পরিবহনের একটি বাস।


আপনার মতামত লিখুন :
More News Of This Category