• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Headline
পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনে গোপনে দুই তরুণীর ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক

Reporter Name / ১৮৩ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
পুলিশের হাতে আটক সেই যুবক। ছবি : সংগৃহীত

প্রভাত ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনে দুই তরুণীর গোপন ভিডিও ধারণের অভিযোগে রঞ্জিত চন্দ্র সরকার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে স্টেশনের সিঁড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটক রঞ্জিত চন্দ্র সরকার কুমিল্লার সদর থানার শুভপুর গ্রামের প্রহল্লাদ চন্দ্র সরকারের ছেলে। তিনি পেশায় গার্মেন্টস শ্রমিক। আর অভিযোগকারী দুই তরুণী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষার্থী।
অভিযোগ রয়েছে, মেট্রো স্টেশন থেকে সিঁড়ি দিয়ে নামার সময় ওই দুই তরুণীর অজ্ঞাতে তাদের ভিডিও ধারণ করছিলেন রঞ্জিত। বিষয়টি তরুণীদের নজরে পড়লে তারা প্রতিবাদ করেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, রঞ্জিতের মোবাইল ফোন পরীক্ষা করে ওই দুই তরুণীর ধারণ করা ভিডিও পাওয়া যায়। তাদের একজন বলেন, সিঁড়ি দিয়ে নামার সময় রঞ্জিত তাদের সামনে গিয়ে মোবাইল ফোন পেছনে ধরে হাঁটার দৃশ্য ধারণ করছিলেন।
ওই তরুণীর ভাষ্য, ফোনটি দেখতে চাইলে রঞ্জিত তাতে ব্যক্তিগত ছবি রয়েছে জানিয়ে দেখাতে অস্বীকৃতি জানান। পরে ফোন পরীক্ষা করে অন্য একটি অ্যাপের মাধ্যমে ভিডিও ধারণের বিষয়টি দেখতে পান তারা। তার ফোনে আরও অনেক নারীর পেছন থেকে ধারণ করা ভিডিও পাওয়া গেছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category