• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Headline
বাংলাদেশ ও ভারতে সোনার দামে পার্থক্য কত রাণীনগরে তিন মাদকসেবির কারাদণ্ড ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু রাণীনগরে বাজুস-এর নতুন কমিটি সভাপতি রফিক, সম্পাদক মোহাতাব অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যখাতের বরাদ্দ সঠিকভাবে কাজে লাগানোর নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব : মির্জা ফখরুল

রাণীনগরে বাজুস-এর নতুন কমিটি সভাপতি রফিক, সম্পাদক মোহাতাব

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাজুস রাণীনগর উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রফিকুল ইসলাম রফিক সোনার এবং সাধারণ সম্পাদক পদে মোহাতাব খাঁন নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী অসিত সরকার। ​শুক্রবার রাণীনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাজুস উপজেলা শাখার পক্ষ থেকে একটি সাধারণ সভা ও এই নির্বাচনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাধারণ সভা শেষে শুরু হয় বহুল প্রতীক্ষিত ভোটগ্রহণ। সমিতির মোট ৪৬ জন ভোটারের মধ্যে ৪২ জন সদস্য অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির সভাপতি ফজলুল হক।​সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হেলাল সোনার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি সফিকুল ইসলাম রাজু।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী গৌর সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
​দীর্ঘদিন পর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি সমিতির সাধারণ ভোটাররা। নতুন কমিটির কাছে তাদের মূল প্রত্যাশাগুলো হলো সমিতির সদস্যদের যেকোনো অভ্যন্তরীণ ও ব্যবসায়িক সমস্যায় নতুন কমিটি যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।​সোনা এবং সোনার উপকরণ ক্রয় বিক্রয় করতে এসে কোনো ক্রেতা যেন কোনোভাবেই প্রতারণা বা হয়রানির শিকার না হন।
​নব-নির্বাচিত কমিটির সদস্যরা সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের স্বার্থ রক্ষায় এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন সমিতির সকল সদস্য।


আপনার মতামত লিখুন :
More News Of This Category