• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Headline
ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে শর্ত বলতে কিছু ছিল না: মাহদী আমিন ‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম ব্যবসায়ী টিটন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ করল ইন্দোনেশিয়া স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ: বিচারক ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, আংশিক চালু ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী

শতকোটি টাকা পাচারের মামলায় গ্রেফতার দেখানো হলো মাসুদ উদ্দিন চৌধুরীকে

Reporter Name / ১৪০ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিদেশে কর্মী পাঠানোর নামে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে বনানী থানা মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত। সোমবার (১১ মে) বিকালে ঢাকা অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত ৯ হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা নেয়া হয়। এছাড়া পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিক্যাল ও পোশাক বাবদ আরও ৩৬ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। এতে জনপ্রতি অতিরিক্ত আদায়ের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৭ হাজার ৫১০ টাকা। সব মিলিয়ে প্রায় ১০০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা অবৈধভাবে আদায় ও পাচারের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ গ্রহণ, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আসামীরা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বর্তমানে আসামি জেল হাজতে আটক থাকায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরদিন ২৪ মার্চ সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে পল্টন থানায় মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর জুলাইয়ে একাধিক মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category