• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
Headline
নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্রসহ আটক ১; নাজিরপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৮ ত্রিশালে চোরাই অটোরিক্সাসহ চারজন গ্রেফতার দেশে সাড়ে ৫৮ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী অতিক্রম: গ্রেপ্তার মহিবুল্লাহর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তের উদ্যোগ, আইনি প্রক্রিয়া ঠিক করতে কাজ চলছে : চিফ প্রসিকিউটর পুলিশের পরিচয় পাওয়ার পর হামলাকারীরা আরও বেপরোয়া হয় : র‍্যাব নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান: এলজিআরডি প্রতিমন্ত্রী উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী ইউপি নির্বাচন কয়েক ধাপে হবে : ইসি সচিব

শরীয়তপুরে দিনের আলোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, জানে না পুলিশ

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, শরীয়তপুর: শরীয়তপুরে এবার দিনের আলোতে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও কারাবন্দিদের মুক্তির দাবি জানিয়ে এ মিছিলে অন্তত শতাধিক নেতাকর্মী অংশ নেয়। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। ইতিমধ্যে বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শরীয়তপুরের আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে শতাধিক লোকজন ঢাকা-শরীয়তপুর সড়কে বিক্ষোভ মিছিল করছেন। দিনের আলো ফোঁটায় পাশে দিয়েই অটোরিকশা ও মাইক্রোবাস চলাচল করতে দেখা যায়। এমনকি মিছিলের কারণে পেছনের দিকে একটি ট্রাককে আটকে থাকতে দেখা যায়। এসময় বিক্ষোভকারীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বেসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এদিকে মিছিলের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছে পুলিশ। দিনের আলোতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিল হলেও তাদের কাছে এখনো পৌঁছায়নি তথ্য।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, তারা যে বিক্ষোভ মিছিল করবে এমন তথ্য আমাদের কাছে ছিল না। এছাড়া জায়গাটি পালং ও নড়িয়া থানার বর্ডার হওয়ায় হুটহাট করে তারা মোটরসাইকেল নিয়ে এসে মিছিল করে চলে যায়। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category