• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Headline
পাথরঘাটায় লেমুয়া বাজারে আগুন, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই. ১৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা তীব্র তারল্যসংকটে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর ইতিহাসের সবচেয়ে দামি ৩০০ কোটির ডলারের এক ম্যাচ আমি ফ্রান্সকে ভয় পাই না, আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন: ইয়ামাল গোলবন্যা আর রেকর্ডের ভিড়ে পাসিংয়ে সেরা আর্জেন্টিনা ৮ বছরের পুরোনো ম্যারাডোনার সেই ভবিষ্যদ্বাণী ২০২৬ বিশ্বকাপে মিলে যাচ্ছে ইসরায়েলের সাহায্যে কি তাহলে ইরানের ক্ষমতায় বসতে চেয়েছিলেন আহমাদিনেজাদ রাজস্ব আদায়ে ঘাটতি তৈরি হওয়ায় নড়েচড়ে বসেছে এনবিআর ব্যবসা সম্প্রসারণে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস, ধাপে ধাপে যুক্ত হচ্ছে ২১টি বোয়িং উড়োজাহাজ ২০২৫ সালে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি ০.৮৯ শতাংশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর দুই স্থানে অবরোধ

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট : পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব ও উত্তরায় বিক্ষোভ করছে এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকে তারা এই কর্মসূচি শুরু করে।
জানা যায়, সায়েন্সল্যাব এলাকায় বেলা ১১টা থেকেই জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে ১২টার দিকে সবাই একত্রিত হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিতে থাকে।
নিউমার্কেট থানার কর্তব্যরত অফিসার বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের অফিসার ফোর্স সবাই ঘটনাস্থলে রয়েছেন।”
এদিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দুপুর ১২টার শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
উত্তরা পূর্ব থানার কর্তব্যরত অফিসার বলেন, “ছাত্রদের বুঝিয়ে রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধে করা হচ্ছে। আমাদের উর্ধতন কর্মকর্তারা রয়েছেন ঘটনাস্থলে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category