• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

শিক্ষার্থীদের সমর্থন দিয়ে নানা কটূক্তি ও সমালোচনায় অরিজিৎ সিং

Reporter Name / ৪১ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন: ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তবে নানা কটূক্তি ও সমালোচনার পরও শিক্ষার্থীদের সমর্থনে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তার পোস্টের বিরোধিতা করা এক চিকিৎসকসহ ক্ষুব্ধ সমালোচকদের কড়া জবাব দিয়েছেন এই গায়ক।
সামাজিক মাধ্যমে এক চিকিৎসকের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে অরিজিৎ সিং জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় ওই চিকিৎসক তার ওপর অসন্তোষ প্রকাশ করেছেন। পরিবেশ ও গাছ কাটার প্রসঙ্গের সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনের তুলনা করায় বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন অরিজিৎ। তিনি জানান, একজন পেশাদার চিকিৎসকের কাছে এমন অবাস্তব যুক্তি প্রত্যাশিত নয় এবং এ ধরনের প্রশ্নের জবাব দেওয়ার চেয়ে কোনো পরিবেশপ্রেমী বা মালী অনেক স্পষ্ট উত্তর দিতে পারতেন।
ভারতে চিকিৎসা বিজ্ঞানের প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ কেন্দ্রিক আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সোচ্চার হওয়ায় সামাজিক মাধ্যমে অরিজিৎকে নানাভাবে আক্রমণ করা হয়। এমনকি এক অনুরাগী তার প্রতি শ্রদ্ধা হারানোর কথা জানালে অরিজিৎ স্পষ্ট করে বলেন, কেউ তাকে পছন্দ বা অপছন্দ করল কি না, তাতে তার অবস্থান বদলাবে না। নিজের মত প্রকাশে অটল থেকে তিনি জানান, তার বক্তব্যে কেউ ক্ষুব্ধ হলে তিনি তাঁর গান শোনা বন্ধ করে দিতে পারেন, কিন্তু তিনি শিক্ষার্থীদের পাশেই থাকবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category